সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পিরোজপুরে ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৪.১১ এএম
  • ১৬৩ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:-পিরোজপুরের মাছিমপুরের একটি বাসা থেকে ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পিরোজপুরের থানা ও ডিবি পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের থানা ও ডিবি পুলিশের যৌথ টিম আজ বুধবার বেলা ১১ টায় শহরের মাছিমপুর বলাকা ক্লাব রোডের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ সেখান থেকে ১০৫ বোতল ফিন্সিডিল উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোঃ রমজান শিকদার ওরফে ফেন্সী রমজান সেখান থেকে পালিয়ে যায়। সম্মেলনে জানাননো হয়, ফেন্সী রমজান দীর্ঘ দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে নাম-পরিচয় গোপন করে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা   প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com