সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঝিনাইদহ আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রীসহ আটক ৪

  • আপডেট সময় সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৬.২৬ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় রোববার রাত পৌনে ১০টার দিকে তাদের আটক করা হয়।
মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত এলাকায় ভবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন দিয়ে অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দসহ চারজনকে আটক করে বিজিবি। এরমধ্যে একজন নারীও রয়েছেন।
নারায়ণ চন্দ্র চন্দকে আজ সোমবার সকালে মহেশপুর থানায় সোপর্দ করা হয় বলে জানান বিজিবি’র এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com