সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

স্পেন যাওয়ার পথে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবি, নিহত ৯, নিখোঁজ ৪৮

  • আপডেট সময় শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৮.৫৫ পিএম
  • ১২৯ বার পড়া হয়েছে

স্পেনের এল হিয়েরো দ্বীপের উপকূলে শুক্রবার রাতে একটি অবৈধ অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ৯ জন নিহত ও ৪৮ জন নিখোঁজ রয়েছে।

মেরিটাইম রেসকিউর জানিয়েছে, দুর্ঘটনার পর আরও ২৭ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের খোঁজে বেশ কয়েকটি জাহাজ ও হেলিকপ্টার মোতায়েন করে উদ্ধার কাজ চালানো হচ্ছে।

স্পেনের সরকারি টিভি নেটওয়ার্ক আরটিভিই জানিয়েছে, নৌকায় থাকা সব আরোহীই পুরুষ এবং উদ্ধার হওয়া লাশগুলোর মধ্যে ১২ থেকে ১৫ বছর বয়সী এক কিশোরের লাশও রয়েছে।

শুক্রবার রাতে কানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপের কাছে মোট তিনটি অভিবাসীবাহী নৌকা পৌঁছায় যার মধ্যে একটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। চতুর্থ নৌকাটির সন্ধান এখনও পাওয়া যায়নি, কারণ উদ্ধারকারী দল এখনও এটির সন্ধান পায়নি।

শুক্রবার মধ্যরাতে এল হিয়েরোতে পৌঁছানো দুটি নৌকায় ছয় শিশু ও চার শিশুসহ মোট ১৫১ জন যাত্রী ছিল। তিনটি নৌকার ১০ জনকে চিকিৎসার জন্য এল হিয়েরোর দক্ষিণ প্রান্তে লা রেস্তিঙ্গা বন্দরে পাঠানো হয়েছে।

এছাড়া শুক্রবার রাতে কানারি দ্বীপপুঞ্জের আরেক দ্বীপ লানসেরোতের কাছ থেকে ৫৭ জন যাত্রী বহনকারী একটি নৌকাকে উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com