সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

“সরকারী মাল দরিয়া মে ডাল” আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট ও দখল হলেও দেখার কেউ নেই

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ২.০৪ এএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

মল্লিক জামাল স্টাফ রিপোর্টার:-বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (ওয়াপদা)’র বরগুনা জেলার আমতলী অফিসের পনের – বিশ একর  এলাকা জুড়ে অরক্ষিত এলাকায় ২০ টনের অধিক ব্রিজের পুরাতন ঢালাই লোহা ছড়িয়ে ছিটিয়ে ডোবার পানিতে নিমজ্জিত থাকা অবস্থায় বিনষ্ট হচ্ছে । কেবল ঢালাই লোহাই নয় রয়েছে বিভিন্ন স্থাপনাও। যা এক সময় কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্টদের পদচারণায় মুখরিত ছিল। আমতলী ও তালতলী উপজেলার পানি উন্নয়ন বোর্ডের বৃহৎ এলাকার কোটি কোটি টাকার স্হাপনা ও সম্পত্তি দেখভালোর জন্য নিয়োজিত রয়েছে মাত্র একজন কার্য সহকারী।

লক্ষ লক্ষ টাকার ঢালাই লোহা পানিতে ডুবে বিনষ্ট হওয়ার উক্ত বিষয়ে জানতে চাইলে উক্ত কার্যসহকারী আলমগীর হোসেন বলেন, আমি এখানে চাকুরীরতে আছি প্রায় ২০ বছর। যোগদানের পর থেকেই আমি এই ঢালাই লোহা গুলো পড়ে থাকতে দেখছি। এগুলো কত বছর ধরে পড়ে আছে জানতে চাইলে তিনি ৩০ থেকে ৩৫ বছর সময়ের কথা উল্লেখ করেন। এতো বছর হলেও এ বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া হয়ছে কি-না জানতে চাইলে তিনি অফিসিয়াল বিভিন্ন জটিলতাকে ইঙ্গিত করেন যার অর্থ হচ্ছে “সরকারি মাল দরিয়া মে ডাল”।

ঢালাই লোহার পরিমান,মূল্য ও অরক্ষিত অবস্থা থেকে খোয়া গেছে কিনা জানতে চাইলে তিনি এর কোন সদুত্তর দিতে পারেননি। শুধুমাত্র বর্তমানে যা ছড়িয়ে ছিটিয়ে ও নিমজ্জিত অবস্থায় রয়েছে তার পরিমাণ আনুমানিক বিশ টনের বেশি যার  আনুমানিক বাজার মুল্য পনের থেকে বিশ লক্ষ টাকা হতে পারে বলে উল্লেখ করেন। কেবল ঢালাই লোহাই নয় পানি উন্নয়ন বোর্ডের আমতলী অফিসের কোটি কোটি টাকার একাধিক স্থাপনাও বিনষ্ট হচ্ছে। সেই সাথে অফিস এলাকা ও আমতলী-তালতলী উপজেলায় ওয়াপদার সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে। স্থাপনা গুলোর কয়েকটিতে দায়িত্বরত কার্যসহকারী তার গবাদি পশুর ফার্ম ও সংশ্লিষ্ট খাদ্য মজুদে ব্যবহার করছেন।

এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড বরগুনার নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব বলেন, পড়ে থাকা লোহার বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com