সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩১

  • আপডেট সময় শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৮.৪৭ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় তিন শিশু ও সাত নারীসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়েহের জামুস এলাকার একটি ভবনে ইসরায়েলের পক্ষ থেকে এ বিমান হামলা চালানো হয়।

স্থানীয় টিভি ফুটেজে ঘনবসতিপূর্ণ এলাকাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিশৃঙ্খলা দেখা গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের খোঁজে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ পরিষ্কার করছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ জিহাদ কাউন্সিলের সদস্য ইব্রাহিম আকিলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি জানিয়েছেন, অভিযানের সময় লেবাননের অন্যান্য জ্যেষ্ঠ কমান্ডারদের সঙ্গে আকিল নিহত হন। তবে আকিলের অবস্থা সম্পর্কে হিজবুল্লাহ কোনো তথ্য প্রকাশ করেনি।

এর আগে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল, লেবানন থেকে উত্তর ইসরায়েলে প্রায় ১২০টি প্রজেক্টাইল ছোড়া হয়েছে, যার ফলে ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমি, সাফেদ ও গ্যালিলি উপত্যকায় সতর্কতা জারি করা হয়েছে। বিস্ফোরেণ থেকে বেশ কয়েকটি জায়গায় আগুন লেগে যায়। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর প্রকাশ করেনি ইসরায়েলে।

লেবাননের সামরিক সূত্রগুলো জানিয়েছে, দক্ষিণ লেবাননের ছয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দিনের শুরুতে ১১টি সীমান্তবর্তী শহরে কামান থেকে গোলাবর্ষণ করেছে তারা।

চলতি সপ্তাহের শুরুতে লেবাননে যোগাযোগ ডিভাইস পেজার বিস্ফোরণে ৩৭ জন নিহত ও ২ হাজার ৯৩১ জন আহত হওয়ার পর ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

লেবানন সরকার এই বিস্ফোরণকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়েছে। হিজবুল্লাহ তাদের ইউনিটগুলোকে লক্ষ্যবস্তু করার জন্য ইসরায়েলকে দোষারোপ করেছে এবং প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com