সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভারতে বাংলাদেশে সামনে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা

  • আপডেট সময় শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৭.১৯ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

১৭২ রান করলে ফলো অন এড়াতেন শান্তরা। কিন্তু, যখন এক থেকে পাঁচ পর্যন্ত ব্যাটারদের মোট সংগ্রহ ৩৩, তখন আর সেই আশা কতটুকুই বা করা যায়! তবে বোলার অশ্বিন আর অলরাউন্ডার জাদেজা যেভাবে ঘুরে দাঁড়িয়ে ভারতকে টেনে তুলেছিলেন, ‘ব্যাটিং সহায়ক হয়ে ওঠা’ পিচে অবশ্য তেমন কিছু আশা করা একেবারেই অহেতুক ছিল না টাইগার শিবিরে।

কিন্তু সেটিও হয়নি, এমনকি এর ধারে কাছেও যাওয়া যায়নি। ফল, যা হবার তাই। ১৪৯ রানে সব হারিয়ে ফলো অনে পড়ে বাংলাদেশ। কিন্তু রোহিত সিদ্ধান্ত নিলেন অন্য। শান্তদের ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে তুলে নিলেন। যদিও শেষ বিকেলে বুমরাহ, সিরাজদের ইটের জবাবে পাটকেল দিয়েছেন তাসকিন, নাহিদরা।

তবে ততক্ষণ ভারতের স্কোর বোর্ড যা বলছে, তা হয়তো হতে চলেছে ‘দুর্গম গিরি’। দ্বিতীয় দিন শেষে ভারতের লিড ৩০৮। গিল-পন্থরা যদি তৃতীয় দিনও ব্যাট করে তাহলেও এই লিড যে ৫০০ ছাড়াবে তাতে কোনো সন্দেহ নেই। সেই হিসেবে বলা যেতেই পারে, বাংলাদেশে সামনে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা শুধু হতাশই করেন নাই, ডুবিয়েছেনও বটে। দুই রানে প্রথম উইকেট হারানোর পর ৪০ রানে পৌঁছাতে খোয়া যায় পাঁচ উইকেট। মাঝপথে সাকিব-লিটন হাল ধরলেও জাদেজার ঘূর্ণিতেই তা খেই হারায়। শেষে পুঁজি গিয়ে দাঁড়ায় ১৪৯।

দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে সুবিধা করতে পারে নাই রোহিত বাহিনীও। তৃতীয় ওভারেই রোহিতকে ফেরান তাসকিন। এরপর জয়শ্বি জয়সওয়ালকে নাহিদ রানা এবং বিরাটকে ফেরান মিরাজ। দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৮১, আর ভারতে লিড হয় ৩০৮।

যদিও চিদাম্বারামে দ্বিতীয় দিনে উইকেট উৎসব (একদিনে ১৭ উইকেট) হয়েছে, তৃতীয় দিনে যদি এমন কিছুও ঘটে, তবে তাও বাংলাদেশের জন্য হয়তো ভালো কিছু বয়ে আনবে না। তাই ধারনা করা যাচ্ছে, চেন্নাই টেস্টের ভাগ্য হয়তো ভারতের হাতেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com