সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভারতের বিপক্ষে টেস্ট জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ

  • আপডেট সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ১০.২৫ পিএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার থেকে দুই ম্যাচের সিরিজ খেলতে নামছে সফরকারী বাংলাদেশ। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

দুই সপ্তাহ আগেই পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। যা দেশের ক্রিকেট ইতিহাসের সেরা জয়ের কীর্তি হিসেবে ভাবা হচ্ছে। পাকিস্তানের চেয়ে স্বাগতিক ভারত অনেক বেশি শক্তিশালী হলেও জয়ের ধারা অব্যাহত রাখতে পারফরমেন্সে ধারাবাহিক হতে চায় টাইগাররা।

বাংলাদেশের বর্তমান টেস্ট দলটি অনেক বেশি ভারসাম্যপূর্ণ। যে কোন দেশের বিপক্ষে বিশ্বের যে কোন কন্ডিশনে পারফরমেন্স করতে পারে তারা। যদিও দলে সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজের মধ্যে দু’জন স্বীকৃত অলরাউন্ডার আছে। তাদের জন্যই একাদশে দু’জন করে অতিরিক্ত বোলার এবং ব্যাটার নিতে পারে টাইগাররা। তবে এই মুহূর্তে দলের পেস আক্রমণের দুর্দান্ত পারফরমেন্স সবাইকে অবাক করছে।

পাকিস্তান সিরিজে নিজের গতির প্রমাণ দিয়েছেন তরুণ সেনসেশন নাহিদ রানা। তার সঙ্গে পেস আক্রমনে আছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ। গত দুই বছরে প্রতিপক্ষকে ধসিয়ে দিতে নিজেদের পারদর্শীতা দেখিয়েছেন বাংলাদেশের পেসাররা। পাকিস্তানের পর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েছে দল।

এই টেস্ট দলকে তার দেখা দেশের ক্রিকেট ইতিহাসে সেরা বলে অভিহিত করেছেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মোটেও বাড়িয়ে বলেননি তিনি। কারণ হার্শা ভোগলে, আকাশ চোপড়ার মতো ক্রিকেট বিশেষজ্ঞরাও বাংলাদেশের শক্তি ও সম্ভাবনা সম্পর্কে ভারতকে সতর্ক করেছেন।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ আর সেই দল নেই যা পাঁচ বছর আগে ছিল। সর্বশেষ দুই ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিলো টিম ইন্ডিয়া। এ সিরিজের দুই ম্যাচই ইনিংস ব্যবধানে এবং আড়াই দিনের মধ্যে জিতেছিলো ভারত। দুই বছর আগে ঘরের মাঠে সর্বশেষ দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের কাছে হেরেছিলো বাংলাদেশ। শেষ টেস্টের পঞ্চম দিন জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৩ উইকেটে হেরে যায় টাইগাররা।
এবারের সফরে যদি কোন টেস্ট পঞ্চম দিনে টেনে নেয়া যায় তাহলে দলের ম্যাচ জয়ের সুযোগ থাকবে বলে জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দেশ ছাড়ার আগে শান্ত বলেছিলেন, ‘টেস্ট জিততে হলে আপনাকে পাঁচ দিন ভালো খেলতে হবে। আমাদের লক্ষ্য পাঁচ দিন ভালো খেলা। আমি বিশ্বাস করি, আমরা যদি কোন টেস্ট পঞ্চম দিনে নিয়ে যেতে পারি তাহলে জয়ের সুযোগ থাকবে।’

তিনি আরও বলেছিলেন, ‘এটি আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং সিরিজ হতে চলেছে। এজন্য আমরা সর্তক। কিন্তু পাকিস্তানে ভালো একটি সিরিজ শেষ করার পর আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। দলের মধ্যে সবাই অনেক বেশি আত্মবিশ্বাসী এবং বিশ্বাস করি আমরা ভারতকে হারাতে পারি। প্রতিটি সিরিজেই সুযোগ আছে। দুই ম্যাচে জেতার জন্যই আমরা খেলবো।’

টেস্ট ফরম্যাটে ১৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। এরমধ্যে ভারতের জয় ১১টিতে এবং বাকি দু’টি টেস্ট ড্র হয়। পাকিস্তান সিরিজ থেকে মাত্র একটি পরিবর্তন এনে ভারত সিরিজের স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ। পেসার শরিফুল ইসলামের জায়গায় জাকের আলী অনিককে নেওয়া হয়েছে। ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান শরিফুল।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলা একাদশ নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। ফর্মের তুঙ্গে থাকায় ভারতের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ নেয়ার এটাই সেরা সুযোগ টাইগারদের সামনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com