সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কক্সবাজার সৈকতে নারীদের হেনস্তা ও মারধরের ঘটনায় জড়িত ফারুকুল গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৫৯ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারীদের প্রকাশ্যে হেনস্তা ও মারধরের ঘটনায় জড়িত মো. ফারুকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
কক্সবাজার জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাতে ফারুকুল ইসলামকে (২২) সদরের কালুর দোকান এলাকা হতে গ্রেফতার করে।
পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা, পুলিশ ফারুকুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে।
উল্লেখ্য, কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন যুবক নারীদের প্রকাশ্যে হেনস্তা ও শারীরিক নির্যাতন করে। এমন ঘটনার ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়। পরে ভিডিও দেখে অভিযুক্ত ফারুকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com