সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কেরানীগঞ্জের করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিকে বরগুনায় দাফন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০, ১.৩৯ পিএম
  • ৩৮২ বার পড়া হয়েছে
 আসাদুজ্জামান মাসুদঃ ঢাকার কেরানীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হলে ওই লাশ বরগুনার বেতাগীতে এনে রাতের আঁধারে এলাকাবাসীকে নাজানিয়ে তড়িঘড়ি করে লাশ দাফনের খবর পাওয়া গেছে। বিশ্বস্ত সূত্রে জানা যায় ঢাকার কেরানীগঞ্জের আল-বারাকা নামে একটি বেসরকারি হাসপাতালে বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৭৮ বছর বয়সের এক ব্যক্তি জ্বর ডায়রিয়া এবং গলাব্যথা নিয়ে মারা যায়। বিশ্বস্ত সূত্রে জানা যায় কেরানীগঞ্জের ওই হাসপাতালের মালিক মৃত ব্যক্তির এলাকার বাসিন্দা হওয়ায় মৃত ব্যক্তির মৃত্যুর উপসর্গ ও সময় পাল্টিয়ে ভুয়া সার্টিফিকেট দিয়ে পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন চেকপোষ্টে দেখিয়ে সেই লাশ বরগুনার বেতাগীতে নিয়ে যায় এবং রাতের আঁধারে তড়িঘড়ি করে দাফন করার বিষয়টি এলাকাবাসীর মনে সন্দেহের সৃষ্টি করে। বিশ্বস্ত সূত্রে আরো জানা যায় ২৯ এপ্রিল বেলা সাড়ে তিনটায় ঐ ব্যক্তির মৃত্যু হয় এবং বরগুনার বেতাগীতে এনে লাশ দাফনের পর মৃত ব্যক্তির আত্মীয় স্বজন এলাকা ঘোরাঘুরি করছে বিধায় বিষয়টি ঝুঁকিপূর্ণ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়,কিন্তু পুলিশ এখন পর্যন্ত এসে মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com