সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নাজিরপুরে পানিতে ডুবে ২ ভাই বোনের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৬.৩৩ পিএম
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের নাজিরপুরে পানিতে ডুবে হাফসা খানম (৫) ও আমিনুল ইসলাম (৩) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।   সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের মোস্তাকিন শেখের সন্তান।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে ওই দুই ভাই-বোন বাড়ির পিছনের পুকুরে গোসল করতে যায়। এ সময় অসাবধানতা বশত:  প্রথমে ছোট ভাই পুকুরের মাঝে চলে যায়। তাই দেখে বড় বোন তাকে আনতে যায়। এ ঘটনার   ১০-১২ হাত  দুরেই নিহতদের পিতা ও বড় ভাই গাছ কাটার কাজ করছিলেন। এ সময় তারা ওই দৃশ্য দেখে  এগিয়ে এসে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু বলে ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসনিম বলেন, তাদের মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। নিহতদের পরিবার সত্রে জানা গেছ, ওই দিন দুপুরে মা ঘরে পাক করতে ছিলেন। আর ওই ‍দুই ভাই-বোন অন্যান্য দিনের মতো ঘরের পিছনের পুকুরে গোসল করতে যায়। নিহত  হাফসা খানম স্থানীয় আমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনির ছাত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com