সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কাউখালীতে কোন চাঁদাবাজ, মাদক কারবারি ও নারী নির্যাতনকারীদের স্থান হবে না– আহসান কবির আহ্বায়ক উপজেলা বিএনপি 

  • আপডেট সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬.৫০ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ছাত্র-জনতা ও বন্যায় নিহত সকলের রুহের মাগফেরাত কামনায় কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ,এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, উপজেলা আহ্বায়ক কমিটির  সদস্য শাফিউল আজম দুলাল, যুগ্ন-আহবায়ক জিয়াউল হাসান নিক্সন, শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপি নেতা হুমায়ুন কবির, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ ফারাবী।
দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিয়ালকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু, অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম সিপাই।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সদস্য ও অঙ্গসহ সহযোগী সংগঠনের আহ্বায়ক, সদস্য সচিব সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা বিএনপি আহ্বায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির বলেন, কাউখালীতে কোন চাঁদাবাজ মাদক কারবারি ও নারী নির্যাতনকারীদের স্থান হবে না। উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ বলেন, কোন অপশক্তিকে কাউখালীতে থাকতে দেওয়া হবে না। আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নির্দেশে দেশকে সুন্দর ভাবে গড়ে তুলবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com