সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গাজীপুরে ১১টি কারখানায় শ্রমিক অসন্তোষ সড়ক অবরোধ

  • আপডেট সময় সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৩৯ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

চাকরি স্থায়ীকরণ, শ্রমিক ছাঁটাই বন্ধ, মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের টঙ্গী, কালিয়াকৈর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় পোশাক ও ওষুধ কারখানাসহ ১১টি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

এসময় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে কয়েকটি কারখানার শ্রমিকরা। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ইন্টারস্টাফ অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার সামনে চাকরিপ্রার্থী পুরুষ কর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

তাদের অভিযোগ, দীর্ঘদিন অপেক্ষার পরও নতুন করে কোনো পুরুষ শ্রমিক নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত জানায় কারখানা কর্তৃপক্ষ। কারখানায় শুধু নারী শ্রমিকদের নিয়োগ দেওয়া হয় এবং পুরুষ প্রার্থীদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বিক্ষুদ্ধ চাকরি প্রার্থীরা এসময় মহাসড়ক অবরোধ করে এবং কারখানার দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে। কারখানার ভেতরে থাকা শ্রমিকেরাও ছাদ থেকে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রায় আধ ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। তারপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, সদর উপজেলার বিকেবাড়ি এলাকায় চাকরি স্থায়ীকরণ, শ্রমিক ছাঁটাই বন্ধ, মজুরি বাড়ানোসহ ২১ দফা দাবিতে কর্মবিরতি করে আন্দোলনে নামে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউক্যাল নামের ওষুধ কারখানার শ্রমিকরা। কারখানা ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। ১১টার দিকে মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসেন শ্রমিক প্রতিনিধিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com