সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে আরও একজনের দেহে করোনা শনাক্ত সর্বমোট ৩৪

  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২০, ৫.২৯ পিএম
  • ১০১৫ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে আরও একজন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি সদর উপজেলার বাসিন্দা। (লক্ষ্মীপুর সদর হাসপাতালে তার স্যাম্পল কালেক্ট করা হয়। কিন্তু তিনি কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। তাই তাকে কমলনগরের রোগী হিসেবে দেখানো হবে)। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এ নিয়ে জেলার সদর উপজেলায় শনাক্তকৃত আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১১ জন। আর জেলায় মোট আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩৪ জন। এদের মধ্যে একজন ঢাকা থেকে পালিয়ে আসে, আরেকজন শনাক্ত হওয়ার আগেই মৃত্যুবরণ করে।
লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত “করোনা নমুনা টেস্ট” তথ্য নিচে দেয়া হল
গত ২ দিনে সংগৃহীত নমুনা- ২৯
মোট সংগৃহীত নমুনা- ৯৭৬
আজ পজেটিভ- ১(কমনগর উপজেলা। তিনি সদর হাসপাতালে স্যাম্পল দিয়েছেন। তবে তিনি কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত হওয়ায় তাকে কমলনগর উপজেলার সংক্রমিত হিসেবে দেখানো হয়েছে।)
এ পর্যন্ত মোট পজেটিভ- ৩৪(৩৩ প্রেরিত নমুনার রেজাল্ট+ ১ ঢাকা থেকে আগত)
(পজেটিভ কেইস বিভাজন : সদর-১০, রামগঞ্জ- ১৬, কমলনগর- ৪, রামগতি- ৪)
টেস্ট এর বিস্তারিত তথ্য ডিটেইলস রেজাল্ট পাওয়ার পর জানানো হবে।
পজেটিভ চিহ্নিত রোগীদের তথ্য :
সর্বমোট হাসপাতালে ভর্তি ২৭ জন। ঢাকাস্থ কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ জন। পূর্বেই মৃত ১ জন। রামগতিতে গতকাল পজেটিভ সনাক্ত হওয়া একই পরিবারের ৩ জন নিজ বাড়ীতে চিকিৎসাধীন আছেন। আইইডিসির রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের চিকিৎসা তত্ত্বাবধায়ন করছেন।
আজ প্রাপ্ত পজেটিভ রোগী নিজেই ডাক্তার। তাকে হাসপাতালে ভর্তি করা হবে।
এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি ও রামগতির নিজ বাড়ীতে থাকা ৩ জন অনেকটাই ভালো আছেন। তাদের তেমন কোন শারীরিক সমস্যা এখনো দেখা দেয়নি।
পূর্বে পজেটিভ হওয়া ২৪ জনের দ্বিতীয় নমুনা সংগ্রহ করে প্রেরণ করা হয়েছে। পর পর দুটি টেষ্টে নেগেটিভ আসলে তাদেরকে সুস্থ ঘোষণা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com