সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

  • আপডেট সময় শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৭.২৪ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পশ্চিমা অংশীদারদের কাছ থেকে ইউক্রেন যে কয়টি এফ-১৬ যুদ্ধবিমান পেয়েছে তার মধ্যে একটি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় যুদ্ধবিমানটির পাইলট নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেছেন।

ফেসবুকে পোস্ট করা এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার ইউক্রেনে রাশিয়ার একটি বড় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়। সে সময় চারটি রুশ ক্ষেপণাস্ত্র এফ-১৬ দিয়ে ভূপাতিত করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

গত মাসের শেষের দিকে পাওয়ার পর ইউক্রেনের এফ-১৬ বিমান বিধ্বস্ত হওয়ার এটিই প্রথম ঘটনা। দেশটিকে অন্তত ছয়টি যুদ্ধবিমান সরবরাহ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে।

নিহত ওই পাইলটের নাম কর্নেল আলেক্সেই ‘মুনফিশ’ মেস বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করার জন্য ২০২২ সালের জুন মাসে যুক্তরাষ্ট্র সফর করেন মুনফিস ও তার সহকর্মী পাইলট আন্দ্রি ‘জুস’ পিলশচিকভ। যুদ্ধবিমান পেতে যুক্তরাষ্ট্রের সংসদ সদস্য ও মিডিয়ার ওপর সৃষ্টি করে তারা। তারপর থেকে ইউক্রেনের আকাশসীমা সুরক্ষিত রাখতে দেশটির প্রতিনিধিত্ব করে যাচ্ছিলেন ওই দুই পাইলট।

তবে ২০২৩ সালের আগস্টে এক দুর্ঘটনায় মারা যান জুস। এক বছর পর মুনফিশেরও মৃত্যু হলো।

এর আগে, বৃহস্পতিবার গত চার দিনের মধ্যে তৃতীয়বারের মতো ইউক্রেনে ভারী বিমান হামলা চালায় রাশিয়া। পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও অসংখ্য ড্রোন উৎক্ষেপণ করে তারা, যার বেশিরভাগ প্রতিহত করা হয়েছে বলে জানায় ইউক্রেনের বিমান বাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com