সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কুমিল্লায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত নতুন-১৬জনসহ মোট-৬৮

  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২০, ৫.১৯ পিএম
  • ৩২৫ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন
কুমিল্লা জেলা প্রতিনিধি//

কুমিল্লা জেলায় পর্বের তুলনায় বুধবার দুপুর পর্যন্ত হু হু করে করোনা নতুন আক্রান্ত সংখ্যা দাড়িয়েছে ১৬ জন।
জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জাম জানান, জেলার করোনা নতুন আক্রান্তের মধ্যে দেবীদ্বার ও লাকসাম উপজেলা ৬ জন করে আক্রান্ত হয়ে নতুন ১৬ জন সহ মোট আক্রান্ত ৬৮ জন।তিনি বলেন সামনের দিনগুলোতে  করোনা মোকাবেলা কঠোর সচেতনার সাথে চলা ও আল্লাহ’র উপর ভরসা রাখতে হবে।

জেলার দেবীদ্বার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির জানান উপজেলার বাগুর ৩ জনের মধ্যে ১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আসোলেশনে চিকিৎসাধীন বাকী ২ জন নিজ বাড়িতে লকডাউন, নবিয়াবাদ-২জন গুনাইঘর উত্তর-১ জন। রিপোর্ট লিখা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান কে সাথে নিয়ে আক্রান্তের বাড়ি যাচ্ছেন বলে তিনি জানান।
অপর দিকে জেলার লাকসামে- নতুন ৬জন,মনোহরগঞ্জে-২ জন, বরুড়া ও তিতাসে ১জন করে আক্রান্ত।

নতুন ও পুরাতন আক্রান্ত ৬৮ জনের মধ্যে জেলার তিতাসে ১১ জন, দেবীদ্বার ১০ জন, লাকসামে ১০ জন দাউদকান্দি ৭ জন, মুরাদনগর ৬ জন,চান্দিনা ৪ জন, বরুড়ায় ৩ জন, মনোহরগঞ্জে ৩ জন, সদর দক্ষিণ ২ জন,মেঘনা ১ জন, ব্রাহ্মণপাড়া ১ জন, চৌদ্দগ্রাম ১ জন।

কুমিল্লায় করোনাভাইরাসে
সর্বমোট আক্রান্ত ৬৮ জনের মধ্যে মৃত্যুবরণ করেছেন তিন জন। মৃত ব্যক্তিরা দেবীদ্বার ও মেঘনা উপজেলার বাসিন্দা ছিলেন।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন-৭জন।

সর্বমোট করোনাভাইরাস এর নমুনা সংগ্রহ ১৬৭২ জন। রিপোর্ট প্রাপ্তির ১৩৪৫ জন।২৯-০৪-২০২০ইং তারিখ বুধবার দুপুর পর্যন্ত কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেইজে প্রকাশিত তথ্য ও জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জাম ওই তথ্য জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com