সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বণ্যাদূর্গতদের জন্য প্রার্থনার মধ্যদিয়ে পিরাজপুরে জন্মাষ্টমী উৎসব পালিত

  • আপডেট সময় সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১০.১০ পিএম
  • ১৩৬ বার পড়া হয়েছে
পিরোজপুর  প্রতিনিধি:
দেশের বণ্যাদূর্গতদের দূর্গতি লাঘবের জন্য পিরোজপুরে জন্মাষ্টমীর শোভাযাত্রার পুর্বে এক বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পিরোজপুর শহরের শ্রী শ্রী মদন মোহণ জিঁউর মন্দির  প্রাঙ্গনে সোমবার সকাল সাড়ে ১১টায় এই বিশেষ প্রার্থনায় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেয়। প্রার্থনা শেষে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমীর এক বিশাল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে রাজারহাটের রাধা গোবিন্দ  মন্দির এসে শেষ হয়। সেখানে ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরন করা হয়। শোভাযাত্রায় র‌্যালীতে অতিরিক্ত জেলা প্রশাসক  আইসিটি ও শিক্ষা মো: সেলিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো: মুকিত হাসান খান, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মো: আলমগীর হোসেন,  জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক  দোলা রানী গুহ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সম্পাদক অ্যাডভেকেট দিলীপ কুমার মাঝী,জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক সুনীল কুমার চক্রবর্তী, ডা. তপন কুমার বসু সহ সনাতন ধর্মাবলম্বি ও ভক্তবন্দৃ অংশ নেন। এদিকে বিকাল ৫টায় রাজারহাট রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ধর্মীয় আলাচনা ও গীতাপাঠ এবং সন্ধ্যা ৭টায় ধর্মীয় সাংস্কৃতিক  অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ বিশাল শোভাযাত্রাটি শান্তি পূর্ণ  ভাবে অনুষ্ঠিত হওয়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দকে  ধন্যবাদ জানিয়েছেন জন্মাষ্টমী উদযাপন কমিটির পিরোজপুর জেলার সদস্য সচিব সুমন দাস। সুমন দাস আরও জানান,এবার জন্মাষ্টমীর কর্মসূচী খরচের একটি অংশ বাচিয়ে বণ্যাদুর্গতের সাহায্যের জন্য প্রেরন করা হবে। জেলার বিভিন্ন উপজেলার ভক্তবৃন্দ এবং রাধা গোবিন্দ মন্দিরও বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপিত করে।
এদিকে জন্মাষ্টমীর এই শুভ দিনে হিন্দু ধর্মের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পিরোজপুর এক আসনের মাটি ও মানুষের নেতা পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব অহিদুজ্জামান লাভলু এবং পিরোজপুর জেলা বিএনপি’র অন্যতম জননন্দিত নেতা, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা সহ সকলেই হিন্দু সম্প্রদায়ের সকলের  অব্যাহত সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com