সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নেছারাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসত ঘর ভস্মীভুত, গুরুতর আহত ১

  • আপডেট সময় সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১০.০৬ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসত ঘর পুড়ে ভস্মীভুত হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়ে নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বেলা ১১ ঘটিকার দিকে স্বরূপকাঠী পৌরসভার ১নং ওয়ার্ডের কোট বিল্ডিং রোডে মোঃ শাহিন সরোয়ারের মালিকানাধীন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ওই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব হালদার ওই বাসার পরিবার নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

বিপ্লব হালদার জানান, নতুন গ্যাস সিলিন্ডার বাসায় নিয়ে লাগানোর পরে চেক করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন জ্বলতে দেখে স্থানীয়দের ডাক চিৎকারে এলাকাবাসীরা এসে আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

নেছারাবাদ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগল বিশ্বাস জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এনেছি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com