সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্লাবনে আখাউড়া বন্দর অচল, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

  • আপডেট সময় বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৯.০৪ পিএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

প্রবল প্লাবনের তোড়ে অচল হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ও আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের কাজ। পানিতে তলিয়ে যাওয়ায় বুধবার সকাল ১০টার পর ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এদিকে বানের জলে বিচ্ছিন্ন হয়ে গেছে আখাউড়া-আগরতলা সড়ক যোগাযোগ। ভারতের পাহাড়ি ঢল আর উজান থেকে নেমে আসা পানির তীব্র ধাক্কায় গাজীরবাজারের জাজির পুল এলাকার অস্থায়ী সেতুটি ধসে পড়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আখাউড়া উপজেলার অসংখ্য বহু গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন অসংখ্য মানুষ।

মঙ্গলবার রাত থেকে আখাউড়ায় শুরু হয় ভারি বর্ষণ। সকাল থেকে বন্দরের পাশের খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে।

খাল ভেসে এক পর্যায়ে পানি ঢুকে পড়ে স্থলবন্দর এবং বাউতলা, বীরচন্দ্রপুর,  কালিকাপুর, বঙ্গেরচর, সাহেব নগরসহ অন্তত ৫০টি গ্রামে। ভেঙে যায় জাজির পুলের অস্থায়ী সেতু।

অবশ্য মঙ্গলবারেই পানির তোড়ে হাওড়া নদীর বাঁধের কিছু অংশ ভেঙ্গে যায়। সেখান দিয়ে পানি ঢুকতে শুরু করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com