সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রায়পুরে দিনেদুপুরে ডাকাতি, ডাকাতদের খাসি জবাই করে খাওয়ালেন প্রতিবেশী! 

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ২.০২ এএম
  • ১৭৮ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- দিনে দুপুরে ঘরের মালিককে মারধর করে গলায়  গামছা পেঁচিয়ে বেঁধে ছুরি ধরে ঘরের আসবাবপত্র তছনছ করে ও স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাতরা। ডাকাত চক্র যাওয়ার সময় প্রতিবেশী খাসির গোস্ত রান্না করে খাইয়েছেন বলেও জানা গেছে। ঘটনাটি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশীর চরকাছিয়া গ্রামের।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে আব্দুল মতিন ঘরে ঘুমাচ্ছিলেন। এসময় তার স্ত্রী নাসিমা বেগম হাঁস খুঁজতে বেরিয়ে গেলে ফাঁকা করে সঙ্ঘবদ্ধ ডাকাত চক্র প্রবেশ করে। আকস্মিক আব্দুল মতিনকে ধরে মারধর শুরু করে ও তার গলায় গামছা পেঁচিয়ে ছুরি ধরে রাখে। অন্যরা ঘরে থাকা ফ্রিজে লাথি মারে, আলমারিতে লাথি মারে ও হাতে থাকা লোহার রড দিয়ে তালা ভেঙে সব তছনছ করে। চালের ড্রামের ভিতরে লুকিয়ে রাখা জমি জমার মূল্যবান সব দলিল, কাগজপত্র, দেনা পরিষদের জন্য রাখা ২ লাখ ৬০ হাজার টাকা, প্রায় এক ভরি ওজনের কানের পাশা, ফেটিকোট-ব্লাউজের জন্য আনা নতুন কাপড়সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
যাওয়ার সময় আব্দুল মতিনের মোবাইল চেক করে বিকাশে টাকা না পেয়ে ঘরের পিড়াতে মোবাইল নাম্বার লিখে যায় এক লাখ টাকা পাঠাতে। যদি না পাঠায় তাহলে তার স্ত্রী সন্তানসহ তাকে খুন করে পাতা বনে লাশগুম করে ফেলার হুমকি দেয়।
ডাকাত চক্র যাওয়ার সময় প্রতিবেশী লোকমান আকন্দ তার বাড়িতে নিয়ে পূর্ব থেকে প্রস্তুত রাখা ৮ সদস্যকে খাসির মাংস দিয়ে ভোজ করায়। এই নিয়ে এলাকায় চলছে আলোচনা সমালোচনা।
আট সদস্যের সংঘবদ্ধ ডাকাত চক্রের তিনজনকে চিনেছেন বলে জানান আব্দুল মতিন। তাদের মধ্যে একই উপজেলার চরবগা গ্রামের (পাটওয়ারী রাস্তার মাথা)সাহজী বাড়ির মৃত আবুল কালামের ছেলে মহিউদ্দিন আরজু, চর লক্ষ্মী গ্রামের ভূইয়া বাড়ির জাহের ভূঁইয়ার ছেলে জসীমউদ্দীন, চর কাচিয়া গ্রামের জলিল আকন্দের ছেলে লোকমান আকন্দ।
এদের মধ্যে লোকমান আকন্দের সাথে কথা বললে তিনি খাসির মাংস দিয়ে ভাত খাওয়ানোর কথা  স্বীকার করেন। বাকি দুইজনের সাথে মোবাইল ফোনে বারবার কল দিয়েও না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
রায়পুর থানা ওসির নাম্বারে কল করলেও রিসিভ হয়নি।
জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ বলেন ‘অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com