সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বস্তাভর্তি টাকা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৩.২১ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় একটি প্রাডো গাড়ি থেকে টাকার বস্তা উদ্ধার করা হয়েছে। গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ছিল। একটি ৫০ কেজির পাটের বস্তায় টাকাগুলো ছিল। গাড়ি থেকে দুজন আরোহীকে আটকও করা হয়। পরে তাদের টাকাসহ সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয়।

বুধবার (৭ আগস্ট) বিকেলে হাউসবিল্ডিং এলাকার ঢাকা-ময়মনসিংহ সিগন্যালে আটক করা হয় গাড়িটিকে (ঢাকা মেট্রো-ঘ-১৫-১৫৮১)।

সেখানে সড়কে শৃঙ্খলার দায়িত্ব পালন করা একজন শিক্ষার্থী বলেন, গাড়ির ভেতর বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে আমরা সেটি খুলে টাকা দেখতে পেয়ে গাড়িটিকে আটক করি। এ সময় গাড়িতে থাকা মাসুদ আলম নামের একজন এবং আরও একজনকে আটক করে উত্তরা টাউন কলেজে নিয়ে যাওয়া হয়। বিকাল ৪টা ৫০ মিনিটে স্থানটিতে সেনাবাহিনী প্রবেশ করে ওই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করে। গাড়ি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন।

উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে। মাসুদ টাকাগুলো নিজের অফিস কর্মচারীদের বেতনের টাকা বলে দাবি করেছেন। বস্তায় আড়াই কোটি টাকা ছিল বলে জানিয়েছেন ওই ব্যক্তি।

–একুশে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com