সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২০৯ জন বন্দি পালিয়ে গেছে

  • আপডেট সময় বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৮.৫৯ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২০৯ জন বন্দি পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে ছয়জন বন্দি নিহত হয়েছেন।

বুধবার (৭ আগস্ট) বিকালে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি এই কর্মকর্তা। অবশ্য পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

তবে একটি বিশেষ সূত্র থেকে জানা গেছে, নিহতারা হলেন- মো. জিন্নাহ (২৯), আযলাখ হোসেন (২৭), আফজাল হোসেন (৬৩), স্বপন শেখ কালু (৪৫), রাধেশ্যাম হরিজন (৬৭) ও ইমতিয়াজ পাভেল (২৭)।

সুব্রত কুমার বালা জানান, মঙ্গলবার (৬ আগস্ট) কাশিমপুর কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ করেন। সে সময় তারা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কারারক্ষীরা বাধা দিলে বন্দিরা তাদের ওপর চড়াও হন। কারারক্ষীদের মারধর করে তারা দেওয়াল ভেঙে, দেওয়াল টপকে, আবার কেউ কেউ দেওয়ালের সঙ্গে পাইপ লাগিয়ে  পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে সেনাবাহিনীকে খবর দিলে তারা কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করে।

সকাল সাড়ে ৯টার পর হেলিকপ্টারে করে এসে সেনাবাহিনীর সদস্যরা কারাগারের ভেতরে নেমে প্রধান ফটকসহ কারাগারের সব ফটক নিয়ন্ত্রণে নেন। তবে তার আগেই বন্দিদের মধ্যে থেকে ২০৯ জন বন্দি দেয়াল টপকে পালিয়ে গেছেন বলে জানান এ কারা-কর্মকর্তা।

তিনি জানান, এসময় নিরাপত্তাকর্মীদের গুলিতে ৬ বন্দি নিহত হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবর পেয়ে সকাল ১০টার পরপরই কারাবন্দিদের স্বজনরা প্রধান ফটকে এসে জড়ো হতে থাকে। এরপর তারা সেখানে বিক্ষোভ শুরু করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com