সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ছারছীনা শরীফের মরহুম পীর শাহ মো. মোহেবুল্লাহ’র ঈছালে ছাওয়াব ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত 

  • আপডেট সময় রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ৫.৪৩ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
 ছারছীনা শরীফের মরহুম পীর শাহ মো. মোহেবুল্লাহ (রহ.) এর ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  জুমার নামাজ বাদ দরবারের মাঠে স্থাপিত অস্থায়ী মঞ্চে ওই মাহফিল অনুষ্ঠিত হয়। বর্তমান পীর শাহ মুহাম্মদ আবু নসর নেছার উদ্দিন হোসাইনের সভাপতিত্বে ওই মাহফিলে বক্তৃতা করেন ধর্ম মন্ত্রনালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান, দুর্যোগ ব্যবস্থাপনা , ত্রান ও পুনর্বাসন প্রতিমন্ত্রী মো. মহিবুর রহমান, সাবেক মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট  শম রেজাউল করিম এমপি, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ, সাবেক চীফ হুইপ আসম ফিরোজ, সাবেক সংসদ সদস্য একেএম আব্দুল আউয়াল, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির,বরিশাল ইবাদুল্লাহ মসজিদের ইমাম মাওলানা নুরুর রহমান বেগ প্রমুখ।
সবশেষে বর্তমান পীর সাহেবের বয়ান করেন। এরপর মিলাদ শেষে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যানে দোয়া মুনাজাত পরিচালনা করেন পীর সাহেব শাহ মুহাম্মদ আবু নসর নেছার উদ্দিন হোসাইন। মাহফিলে পীর সাহেবের সিনিয়র মুরিদগনসহ নেছারাবাদ উপজেলা ও পার্শবর্তী এলাকার ২০ সহ¯্রাধিক মুসল্লিরা উপস্থিত ছিলেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com