সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইশ্বরগঞ্জে মুহররমের আশুরায় ছুটির দিনে ওয়াহাবিবাদী কওমি মাদরাসা খোলা 

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৮.২৩ পিএম
  • ১৪৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃসারাদেশব্যাপী ১৪৪৬ হিজরী সনের মুহররম মাসের১০-ই তারিখ পবিত্র আশুরা শরীফ পালিত হয়।এদিনের মর্যাদা ফজিলত আমল সম্পর্কে;বিশেষ করে হাদিস শরীফের আলোকে  কিতাবে বর্ণিত রয়েছে।আশুরা শরীফের আমল ফজিলতের গুরুত্ব এদেশের ধর্মপ্রাণ মুসলমানগণ সুন্নী আকিদায় বিশ্বাসীরা পালন করে থাকেন।এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার১০-ই মুহররম মাসের এদিনের সম্মানার্থে স্কুল কলেজ,আলিয়া মাদরাসা,বিশ্ববিদ্যালয় এমনকি সবকিছু ছুটি ঘোষনা করে।যাতে করে দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ আশুরার আমল করে ফজিলত হাসিল করতে পারে।কারণ মুহররম মাসের ১০-ই তারিখ আশুরার দিনে পৃথিবীর ইতিহাসে বিশেষ বিশেষ স্বরনীয় ঘটনা সংঘটিত হয়েছে বা হবে।আহলে সুন্নত ওয়াল জামায়াত তথা সুন্নী আকিদায় বিশ্বাসীরা আশুরার রোযা রাখে; মিলাদ শরীফ ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকেন।তবে হাদিস শরীফে বর্ণিত বাহাত্তর বাতিল ফিরকার ওয়াহাবিবাদী লোকেরা আশুরার, এ দিনের আমলের গুরুত্ব না দিয়ে তাদের শিক্ষা প্রতিষ্টান মাদরাসা খোলা রাখে।সরজমিনে গিয়ে এমনই চিত্র দেখা যায় অনেক ওয়াহাবিবাদী খারেজি তথা কওমি ভিত্তিক পরিচালিত মাদরাসায়।গত ১৭-জুলাই;১০-ই মুহররম আশুরার দিনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার লক্ষিগঞ্জ,জাটিয়া,মধুপুর,আঠারবাড়ী,কালবলা,সোহাগী,
গালাহার হাফসা মাদরাসা, বানাশ্রম আয়শা মহিলা মাদরাসা, মাইজবাগ বাজারে গড়ে উঠা একাদিক মাদরাসা ছুটি না দিয়ে খোলা রাখে শ্রেণির কার্যক্রম চালু রাখে। এনিয়ে সম্প্রতি স্থানীয় এসব মাদরাসার অভিভাবক গণ আক্ষেপে প্রতিনিধিকে বলেন সারা দেশব্যাপী মুহররম মাসের ১০-তারিখ আশুরার সম্মানার্থে ছুটি থাকলেও ওয়াহাবিবাদী কওমি ভিত্তিক মাদরাসা খোলা রাখায় আমরা হতবাক।এসব মাদরাসায় বরকতময় আশুরার বিশেষ দিনে আমল না করে খোলা রাখায় আমরা বিস্মিত।হযরত মাওলানা আবদুর রাজ্জাক জানান আশুরার দিন মাদরাসা খোলা রাখা উচিত নয়।কারণ এদিনের অনেক আমল ও ফজিলতের কথা কিতাবে উল্লেখ রয়েছে। হযরত মাওলানা আবদুল জলিল প্রতিনিধিকে বলেন,দেশের আনাচে কানাচে গড়ে উঠা এসব মাদরাসায় কওমি ভিত্তিক ওয়াহাবিবাদী মতাদর্শ প্রচার প্রসার করছে।এদের আকিদায় রয়েছে গলদ।এরা মিলাদ শরীফ পাঠ করেনা জানাযার নামাজে দোয়া করেনা। এরা লম্বা লেবাস পরিধান করে সাধারন মানুষকে বিশেষ দিনের আমল থেকে দুরে রাখছে। এছাড়া ও হযরত নবী রসুল আলাইহিমুস সালাম উনাদের শান মুবারকে এলোমেলো বিতর্কিত কথা বলে থাকে এমতাদর্শের লোকজন।এব্যাপারে মাইজবাগ মাদরাসার পরিচালক বা মুহতামিম আবদুস সালাম এর সাথে যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।এব্যাপারে মাইজবাগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মুহম্মদ সরজুল ভুইয়া প্রতিনিধিকে বলেন কারবালার আশুরার দিনের মর্যাদা ও সম্মান রয়েছে।এদিনে ওয়াহাবিবাদী কওমি তথা খারেজী মাদরাসা খোলা রাখা উচিত নয়।এতে আমাদের সরকারে ভাবমূর্তি নষ্ট করছে। সরজুল ভুইয়া আরো বলেন এধরনের বদ আকিদা মৌলবিদের কাছ থেকে ধর্মপ্রাণ মুসলমানগন দুরে থেকে ইমান আমল হিফাজত করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com