সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত এক

  • আপডেট সময় সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ৪.২৬ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

রোববার বিকেল ৬টা ২০ নাগাদ নিউইয়র্ক পুলিশের কাছে ফোন যায়। বলা হয়, রচেস্টারের একটি পার্কে বহু মানুষ একটি জমায়েতে যোগ দিয়েছেন। সেখানেই আচমকা গুলি শুরু শুরু হয়। অনেকরই বুলেট লেগেছে।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ ঘটনায় ২০ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। আরেকজনের অবস্থা গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজনের আঘাত তত বেশি নয়। তাদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বন্দুকধারীর পরিচয় এখনো জানায়নি পুলিশ। বন্দুকধারীকে আদৌ গ্রেপ্তার করা গেছে কি না, তাও স্পষ্ট নয়। ঘটনাস্থলে একাধিক অঞ্চলের পুলিশ উপস্থিত রয়েছে। গোটা এলাকা তারা ঘিরে রেখেছে। ঘটনার পর নাগরিক সমাজের একটি অংশ ফের বন্দুকের লাইসেন্স অবাধে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে।

জো বাইডেনের সরকার বন্দুক আইন নিয়ে বড়সড় পরিবর্তনের কথা বলেছিল। কিন্তু এখনো পর্যন্ত তা সেভাবে কার্যকর হয়নি। আর তার মধ্যেই একের পর এক ঘটনা ঘটে চলেছে আমেরিকায়।

সূত্র: আরটিভি নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com