সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আমতলীতে স্বামী আক্রান্তের দুই দিন পরে স্ত্রী ও সন্তান করোনায় আক্রান্ত

  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২০, ৭.৫৪ পিএম
  • ৩২৯ বার পড়া হয়েছে
বরগুনা প্রতিনিধিঃবরগুনার আমতলীতে করোনায়ভাইরাসে স্বামী আক্রান্ত হওয়ার দুই দিন পরে স্ত্রী (৩০) ও তার শিশু সন্তান (৭) আক্রান্ত হয়েছেন। আক্রান্তের বাড়ী পৌর শহরের বন্দর প্রাইমারী সড়কে। এনিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে সাত জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। উপজেলা প্রশাসন আক্রান্তদের বাড়ীটি গত ২৩ এপ্রিল থেকেই লকডাউন করে রেখেছে।
সূত্র জানায়, ঔষধ কোম্পানী ড্রাগ ইন্টারন্যাশনালের আমতলী এরিয়া ম্যানেজার তার স্ত্রী ও দুই পুত্র সন্তান নিয়ে পৌর শহরের বন্দর প্রাইমারী সড়কের একটি ভাড়া বাসার বসবাস করেন। গত ২২ এপ্রিল নমুনা পরীক্ষায় স্বামীর করোনা পজিটিভ ধরা পড়লে উপজেলা প্রশাসন তার বাড়ীটি লকডাউন করে তাকে বাসায় আইসোলেশনে রেখে চিকিৎসা দিচ্ছেন। এর পরের দিন ২৩ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্ত্রী ও দুই পুত্রের নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইসিডিআর) পাঠায়। এরপর শনিবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে তাদের রিপোর্ট হাসপাতালে এসে পৌছায়। রিপোর্টে স্ত্রী ও ছোট সন্তানের রিপোর্ট পজিটিভ হিসেবে উল্লেখ করা হলেও বড় ছেলের নেগেটিভ আসছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, গত ২২ এপ্রিল স্বামীর করোনা পজিটিভ রিপোর্ট আসার পরের দিন (২৩ এপ্রিল) করোনায় আক্রান্তের স্ত্রী ও দুই সন্তানের নমুনা নিয়ে ঢাকা আইইসিডিআর পাঠাই। শনিবার রাতে তার রিপোর্ট হাসপাতালে এসে পৌছে। রিপোর্টে স্ত্রী ও ছোট সন্তানকে করোনা পজিটিভ বলে উল্লেখ করা হলেও বড় সন্তানের করোনা নেগেটিভ আসছে। নতুন করে আক্রান্ত দু’জনকেও হোম আইচোলোশনে চিকিৎসা দেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, স্বামী আক্রান্ত হওয়ার দুই দিন পরে স্ত্রী ও শিশু সন্তানও করোনায় আক্রান্ত হয়েছেন। আমরা গত ২২ এপ্রিল থেকে আক্রান্তদের বাড়ীটি লকডাউন করে দিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com