সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নরসিংদী জেলা কারাগার থেকে পালানো ৪৮১ কয়েদির আত্মসমর্পণ

  • আপডেট সময় শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ৫.১৭ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

নরসিংদী জেলা কারাগার থেকে ৮২৬ আসামিসহ ছিনিয়ে নেওয়া ৯ জঙ্গির মধ্যে আরও একজনকে গ্রেফতার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। তার নাম জুয়েল ভুইয়া (২৬)।

বৃহস্পতিবার গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলার বরুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।এ নিয়ে ছিনিয়ে নেওয়া ৯ জঙ্গির মধ্যে নারীসহ দু’জনকে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট, একজনকে নারায়ণঞ্জের সোনারগাঁও থেকে র‌্যাব এবং অপরজনকে গাজীপুর থেকে গ্রেফতার করে নরসিংদী গোয়েন্দা পুলিশ।

শুক্রবার সকালে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।  গ্রেফতারকৃত জঙ্গি জুয়েল ভুইয়া শিবপুর উপজেলার কাজিরচর গ্রামের মো. আবুল ভুইয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশে চলমান সহিংসতার মধ্যে দুর্বৃত্তরা শুক্রবার বিকালে নরসিংদী জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে। প্রায় আট থেকে ১০ হাজার নাশকতাকারী ভেলানগর মোড় ও উপজেলা পরিষদের মোড়ের দিকে অগ্রসর হয়ে দুই দিক থেকে আক্রমণের চেষ্টা চালান। তারা আগ্নেয়াস্ত্র, দা, চাপাতি, ককটেল, ইট নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়, আদালত, পুলিশ সুপারের কার্যালয়সহ সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনার দিকে এগোতে থাকেন। পরে নাশকতাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়, ছোড়া হয় গুলি।

পরে নাশকতাকারীরা বিকাল সাড়ে ৫টার দিকে জেলা কারাগারে ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র ও গুলি লুট করে এবং ৯ জঙ্গিসহ ৮২৬ আসামিকে ছেড়ে দেন। এসময় তারা লুট করা অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ চালান। সাড়ে তিন ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, নরসিংদী জেলা কারাগার থেকে ৮৫টি আগ্নেয়াস্ত্র ও আনুমানিক সাত হাজার গুলি লুট হয়। এর মধ্যে ২০টি চায়না রাইফেল, ১৫টি রাইফেল এবং ১০টি শর্টগানসহ এ পর্যন্ত ৪৫টি অস্ত্র, এক হাজার ৯১টি গুলি, ২২৭টি গুলির খোসা, ২০টি ম্যাগজিন ও ১০টি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কারাগারে হামলার ঘটনায় দুটি মামলাসহ পৃথক ১১টি মামলায় ১৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আর লুটকৃত অস্ত্রের সন্ধান দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এ পর্যন্ত আইনজীবী সমিতি এবং জেলা পুলিশের সহায়তায় পালিয়ে যাওয়া ৪৮১ জন কয়েদি আত্মসমর্পণ করেছেন। তাদের গাজীপুরের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের চার সদস্য গুরুতর আহতসহ ৩৩ জন আহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com