সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার সময় শিক্ষার্থীদের তোপের মুখে প্রশাসন

  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৫.২৯ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করার সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন প্রশাসন। এ সময় উত্তেজিত হয়ে সিন্ডিকেট সদস্যদের লক্ষ্য করে জুতা ও প্লাস্টিকের বোতল ছুড়ে মারেন শিক্ষার্থীরা। তখন সিন্ডিকেট সদস্যরা দ্রুত সরে গেলে আন্দোলনকারীদের একাংশ প্রশাসনিক ভবনে ভাঙচুর চালায়।

বুধবার (১৭ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ১০টার দিকে জরুরি সিন্ডিকেট সভায় বসেন জাবির সিন্ডিকেট সদস্যরা। সিন্ডিকেট সভায় জাবি উপাচার্য উপস্থিত ছিলেন। তবে বৈঠক শেষে নিচে নেমে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের সামনে ব্রিফ করতে আসেন রেজিস্ট্রার মো. আবু হাসান। তখনই ওই ঘটনা ঘটে।

ব্রিফিংয়ে বলা হয়, ১৪-১৬ জুলাই কোটা আন্দোলনের কারণে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের সব ধরণের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে ১৭ জুলাই বিকেল ৪টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

সিন্ডিকেট সভা শুরু হওয়ার আগে থেকেই প্রশাসনিক ভবনের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে সভার সিদ্ধান্ত জানার পরই উত্তেজিত হয়ে পড়েন তারা। এ সময় প্রশাসনিক ভবনের নিচতলায় গ্লাস ও প্রশাসনিক ভবনের বাইরে থাকা প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করা হয়।

জাবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com