সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার গ্রেফতার-৪

  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ১২.৫৬ এএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

 

 

 

 

 

 

 

 

গীতি গমন চন্দ্র রায় গীতি,
স্টাফ রিপোর্টারঃ- ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করেন।
জানাযায়,১২ জুলাই শুক্রবার ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেন । ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান,ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ৩৬পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট,১০৫ গ্রাম গাঁজা ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সদর উপজেলার নতুন গড়েয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।এবং এ সময় ঐ গড়েয়া চোঙ্গাখাতা শাহাপাড়া গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে মোঃ জাহিদ আলম (১৯) কে ২২ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এবং পীরগঞ্জ পৌরসভার মিত্রবাটি ভাই ভাই ক্রোকারিজের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।সে সময় পীরগঞ্জ উপজেলার চোপড়া গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে মো: নূরনবী (৩০) কে ১৪ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ গ্রেফতরা করা হয়।তাছাড়া রানীশংকৈল থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার বাচোর আমজুয়ান আবাত্তাকীয় মাদ্রাসা মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

সে সময় ঐ গ্রামের মোঃআব্দুল হকের ছেলে মোঃ রিপন বাপ্পী (২৪) কে ১০৫ গ্রাম শুকনো গাঁজা ও মাদক বিক্রির ৩ হাজার ৪৩০টাকা সহ গ্রেফতার করা হয়। অপরদিকে হরিপুর উপজেলার বকুয়া বহরমপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।উক্ত সময় উপজেলার সিংহাড়ি গ্রামের মোঃআজহারুল ইসলামের ছেলে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃরায়হান (১৬) কে ১২ বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করা হয়।ঐ সময় ঐ গ্রামের মো:আব্দুল বাসেদের ছেলে মোঃআলী আকবর ভুট্ট্রা (৩৫) পালিয়ে যায়।
বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com