সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তালতলীতে অবৈধভাবে গাছ কাটে নেওয়ার অভিযোগ

  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২০, ১০.২৬ পিএম
  • ৫৩০ বার পড়া হয়েছে
বরগুনা প্রতিনিধি:বরগুনার তালতলীতে আবুল বাশার নামের এক ব্যক্তির ৩০টি গাছ অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
 শনিবার(২৫এপ্রিল)বেলা ১২টার দিকে তালতলী সাংবাদিক ফোরামে এসে এ অভিযোগ দেয় ভুক্তভোগি আবুল বাশার।লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার ছাতনপাড়া এলাকায় স্থানীয় বাবুল হাং এর সাথে আবুল বাশারের দীর্ঘদিন জমিজমা নিয়ে ঝামেলা চলে আসছে। করোনা ভাইরাস (কোভিট-১৯) এর কারণে বাশারসহ পরিবারের লোকজ এলাকার বাইরে অবস্থান করার সুযোগে স্থানীয় বাবুল(দুবাই বাবুল) নেতৃত্বে ২০ থেকে ২৫ জন লোক নিয়ে ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ৮টার দিকে বিভিন্ন প্রজাতির ৩০টি গাছ কেটে কিছু নিয়ে যায়।
যার আনুমানিক মূল্য হবে প্রায় ১০ লাখ টাকা। তাৎক্ষনিকভাবে তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামানকে অবহিত করলে সে পুলিশ পাঠিয়ে গাছ নেওয়া স্থগিত করে। পরে পুলিশ চলে গেলে দুবাই বাবুল আমার ভাইকে হুমকী দিতে থাকে। আমাদের পরিবার নিরাপত্তাহীনতার কারণে ঘর থেকে বের হতে পারছি না। মোবাইল ফোনের মাধ্যমে দুবাই বাবুলের লোকজন আমাদেরকে খুন জখম করার ভয় ভয়ভীতি দেখায়। আমাদের পথে ঘাটে অপদস্থ করিবে ও বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার হুমকী দিয়ে আসছে।
এবিষেয়ে বাবুল হাওলাদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আবুল বাশারের সাথে আমাদের জমিজমা নিয়ে ঝামেলা আছে। আর তাদের বাড়িতে আমি জমি আছে সেই জমি থেকে ২টি গাছ কাটা হয়েছে। পরে পুলিশ নিষেধ করার পরে আর কোনো গাছ কাটা হয়নি।আর ৩০টি গাছ কাটার বিষয়ে সস্পূর্ন মিথ্যা। করোনা ভাইরাস গেলে দুই পক্ষই স্থানীয় ভাবে মিমাংশা করা হবে।
তালতলী থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন,আমার কাছে লিখিত কোনো অভিযোগ দেয়নি। ৯৯৯ মাধ্যেমে কল পাওয়ার পরে ঘটনা স্থানে পুলিশ পাঠিয়ে গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়।এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com