সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কাউখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ১.৩৬ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ১১ জুলাই বৃহস্পতিবার বিকেলে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলায় জোলাগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় নীলতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ,কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কেএম জামান, মোঃ মনিরুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার সহ বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। খেলা পরিচালনা করেন লিটন কৃষ্ণ কর, মারুফুর রহমান রাজু ও রাশেদুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com