সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৮.১৯ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু এবং অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, আজ রোববার বিকেল সাড়ে ৫ টায় বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় রথযাত্রার সময় রথের চূড়ার সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রঞ্জিত, নরেশ, আতশী, অলক ও সবিতা।
বগুড়া সদর থানার ওসি সাইহান আহমেদ জানান, আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেয়ার পর ৪ জন এবং মোহাম্মদ আলী হাসপাতলে ১ জনের মৃত্যু হয়।
রোববার বিকাল ৫টায় সনাতন ধর্মের রথ যাত্রার উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগবুল আহসান রিপু, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ও জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। উদে¦াধনের ২০ মিনিট পর রথযাত্রা শুরু করে বনানী শিবমন্দিরে যাবার প্রাক্কালে সেউজগাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com