মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে সরকারি ঔষধ ফার্মেসিতে! সর্ষে ভুত 

  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০২৪, ৭.০৪ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লাল সবুজ মোড়কে খচিত সরকারি ঔষধ বিভিন্ন ফার্মেসিতে বিক্রি হওয়া ও তা গণমাধ্যমে প্রকাশ পাওয়ার ঘটনায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে তত্ত্বাবধায়কের রুমে মাসিক স্বাস্থ্যসেবা মিটিংয়ে এমপি গোলাম ফারুক চরম উদ্যোগ প্রকাশ করে ওষুধ সংরক্ষণের দায়িত্বে থাকা স্টোর কিপার শামীম হোসেনকে দোষারোপ করে তার বিষয়ে ব্যবস্থা গ্রহণ ও শাস্তিমূলক বদলি করার কথা জানিয়েছেন।
উক্ত স্বাস্থ্য সেবা মিটিং এ আরো উপস্থিত ছিলেন রায়পুর ২ আসনের এমপি নুর উদ্দিন চৌধুরী, সিভিল সার্জন ডাক্তার আহমদ কবির,বিএমএ সভাপতি ডাক্তার জাকির হোসেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অরূপ পাল।
এমপি গোলাম ফারুক স্টোরকিপার শামীমের বিষয়ে মাসিক স্বাস্থ্য মিটিংয়ে কথা বলার পরেও অদ্যবধি শামীম স্টোর কিপারের দায়িত্ব পালন করে যাচ্ছেন। হাসপাতাল অথবা সিভিল সার্জন অফিস থেকে তার বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের ওষুধ সংরক্ষণাগারের স্টোর কিপারের দায়িত্বে থাকা শামীম হোসেনের মালিকানায় জনতা বাজার এলাকায় বিশাল গরুর ফার্ম রয়েছে। সরকারি ওষুধ বিভিন্ন ফার্মেসিতে ধরা পড়ার পরপরই কোরবানীর ঈদে সব গরু বিক্রি করে দিয়েছেন।এ ছাড়াও সে মৎস্য খামারসহ আরো একাধিক স্থানে বিপুল সম্পত্তি খরিদ করেছেন।
দীর্ঘদিন থেকে লক্ষীপুরের প্রত্যন্ত অঞ্চলের গ্রাম্য চিকিৎসকদের দোকানে সরকারি ঔষধ বিক্রি করতে দেখা যায়। তা গণমাধ্যমে প্রকাশ হয়। সম্প্রতি মাতৃমঙ্গলের সামনে জহির ফার্মেসিতে সরকারি স্যালাইন, ইনজেকশন এবং বিভিন্ন ঔষধ পাওয়ায় জহির ও ইসমাইল নামের দুইজনকে গোয়েন্দা পুলিশ আটক করে।
 লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের জনতা বাজারের জনতা ফার্মেসিতে শাবানা নামের এক নারীকে শল্য চিকিৎসক আবুল কাশেম সরকারি ইনজেকশন পুশ করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই নারী সাংবাদিকদের খবর দেয় এবং তা গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এই নিয়ে চলছে জেলা জুড়ে তুলকালাম।
হাসপাতালে গেলে এ প্রতিবেদকের কাছে একাধিক সেবা প্রার্থী রোগীরা অভিযোগ করে বলেন -হাসপাতাল থেকে এন্টাসিড, প্যারাসিটামল ও গ্যাসের বড়ি ছাড়া দামী কোন ওষুধ দেয়া হয় না। বাহির থেকে ওষুধ কেনার জন্য প্রেসক্রিপ্ট করেন ডাক্তাররা।
সদর হাসপাতালের ফার্মেসীতে বসা এক ওষুধ বিলিকারক বলেন- বহির্বিভাগের জন্য কোন ঔষধ আলাদাভাবে কেনা হয় না। ইনডোর থেকে ডান বাম করে বহির্বিভাগে ওষুধ দেয়া হয়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অরূপ পাল বলেন-‘আমি গণমাধ্যমে খবরটি দেখেছি, কিন্তু আমার সময় এসব হয়েছে বলে মনে হয় না। আমি কর্মস্থলে যোগদান করেছি এখন এক মাস হয়নি, এটা আমার যোগদানের পূর্বে হতে পারে। তবে আমি এ বিষয়ে সচেতন এবং কঠিন আছি।’
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জন ডাক্তার আহমদ কবির বলেন- বিচ্ছিন্নভাবে দুই এক জায়গায় সরকারি ওষুধ পাওয়া গেছে। এটা গণমাধ্যমে দেখেছি। আমরা ড্রাগ সুপারসহ ঘটনাস্থল ভিজিট করেছি, তদন্ত করছি, প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্টোরকিপার শামীমের বিষয়ে কি ব্যবস্থা নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন আমরা এখনো তার বিষয়ে সুস্পষ্ট কোন প্রমাণ পাইনি। পেলে তার বিষয়েও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্টোরকিপার শামীম হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি ও তার বক্তব্যও জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com