সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আযান-ইকামতে নুর নবিজীর নাম শুনে চোখে বুছা দেয়া সুন্নত

  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০২৪, ৪.৫৪ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে
হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশারঃ
সকল প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য।নুরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দরুদ শরীফ ও সালাম। পবিত্র আযান ও পবিত্র ইক্বামাতের মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র ইসিম মুবারক শুনে চোখে বুছা দেয়া মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত এবং ইহানত করা কাট্টা কুফরী।
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-অর্থ: “যে ব্যক্তি পবিত্র আযান উনার মধ্যে আমার মহাসম্মানিত নাম মুবারক শুনে বুদ্ধাঙ্গুলীদ্বয় চোখের উপর বুলাবে (রাখবে) আমি তাকে ক্বিয়ামতের দিন কাতারের মধ্যে তালাশ করব। (কাতার থেকে বের করে) টেনে সম্মানিত জান্নাতে নিয়ে যাব অর্থাৎ সম্মানিত জান্নাতে প্রবেশ করাব। উল্লেখিত মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ খানাকে অনেকেই জঈফ, এমনকি মওজু হিসাবেও উল্লেখ করেছে। নাউযুবিল্লাহ!যারা উপরোক্ত মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনাকে মওজু বলে উল্লেখ করেছে, তাদের জন্য সংক্ষেপে এতটুকু বলাই যথেষ্ট যে, একই মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ একাধিক ইমাম-মুজতাহিদগণের নিকট একাধিক রেওয়ায়েতে অর্থাৎ সনদে পৌঁছেছে। যার কাছে যে সনদে (ছহীহ, হাসান, জঈফ, মওজু ইত্যাদি) পৌঁছেছে, তিনি সে মহাপবিত্র হাদীছ শরীফ খানাকে সে শ্রেণীর অন্তর্ভুক্ত বলে নামকরণ করেছেন।যার কারণে একই মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফকে এক ইমাম ছহীহ বলেছেন, অন্য ইমাম সেটাকে মওজু বা বাতিল বলেছেন। যার হাজারো উদাহরণ রয়েছে। যেমন- ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি যাদের থেকে মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ গ্রহণ করেছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি তিনি তাদের থেকে মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ গ্রহণ করেননি। এছাড়াও মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার প্রত্যেক ইমামই লক্ষ লক্ষ মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ আয়ত্ব বা মুখস্থ থাকার পরেও উনাদের প্রত্যেকের কিতাবে মাত্র কয়েক হাজার মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উল্লেখ করেছেন।পরবর্তীতে উনাদের নিকট উনাদের ছেড়ে দেয়া অবশিষ্ট মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফসমূহের বিশুদ্ধতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উনারা প্রত্যেকেই জবাব দিয়েছেন- “যে সমস্ত মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফগুলো উনার কাছে উনার উছূল মুতাবেক বিশুদ্ধ রেওয়ায়েতে পৌঁছেছে, তিনি শুধুমাত্র সেগুলোকে প্রহণ করেছেন। আর যা ছেড়ে দিয়েছেন, তারমধ্যেও অনেক অনেক ছহীহ হাদীছ শরীফ রয়েছে। ” যার কারণে আমরা দেখতে পাই যে, ছিহাহ সিত্তাহ ছাড়াও পঞ্চাশেরও অধিক ছহীহ হাদীছ শরীফ উনার কিতাব রয়েছে। কেউ কেউ উক্ত সংখ্যা শতাধিক বলেও উল্লেখ করেছেন।পবিত্র আযানে চোখে বুছা দেয়া সম্পর্কিত উল্লেখিত মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফখানা সম্পর্কে একাধিক ইমাম একাধিক মত পেশ করেছেন। যারা মওজু বলে উল্লেখ করেছেন, তাদের রেওয়ায়েত আমাদের কাছে পৌঁছেছে। আর যারা জঈফ, ছহীহ, মওকুফ ও মারফু’ বলে উল্লেখ করেছেন, উনাদের রেওয়ায়েতও আমাদের কাছে পৌঁছেছে।অর্থাৎ বর্ণিত মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফখানা একাধিক সনদে বর্ণিত রয়েছে। ইমাম ছাখাবী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার “মাকাসিদুল হাসানাহ” কিতাবে, হযরত মোল্লা আলী ক্বারী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার “মওজুআতুল কবীর” কিতাবে, আল্লামা মুহম্মদ তাহের ফাত্তানী রহমতুল্লাহি আলাইহি “মাজমাউল বিহার” কিতাবে উক্ত মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ খানাকে মারফু’ হিসেবে ছহীহ বলে উল্লেখ করেছেন।আর মুফতীউল আ’যম আল্লামা মুফতী মুহম্মদ আমীমুল ইহসান রহমতুল্লাহি আলাইহি তিনি উনার “ফতওয়ায়ে বরকতিয়া” কিতাবে উক্ত মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনাকে মওকুফ হিসাবে ছহীহ বলে উল্লেখ করেছেন।এছাড়াও নিম্নের কিতাবসমূহেও পবিত্র আযানে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নাম মুবারক শুনে অঙ্গুলী চুম্বন করার বেমেছাল ফযীলত মুবারক উল্লেখ রয়েছে-।যিনি খালিক মালিক রব মহান আল্লাহ পাক আমাদেরকে,যামানার যামানার ইমাম ও মুযতাহিদ হযরত মুজাদ্দিদে আযম মুরশিদ কিবলা আলাইহিস সালাম উনার উসিলায় তা আমল করে ফজিলত হাসিল করার তাওফিক দান করুন। কিতাব সমূহ হচ্ছে-১. তাফসীরে জালালাইন শরীফ, ২. তাফসীরে রুহুল বায়ান, ৩. মারাকিউল ফালাহ, ৪. দায়লামী শরীফ, ৫. জামিউর রুমুজ, ৬. কানযুল ইবাদ, ৭. শরহে কবীর, ৮. শরহে ইলিয়াস, ৯. মুহীত, ১০. শামী, ১১. মজমুয়ায়ে ফতওয়া, ১২. ফতওয়ায়ে খাযানাতুর রেওয়ায়েত, ১৩. ফতওয়ায়ে সিরাজুম মুনির, ১৪. ফতওয়ায়ে মিফতাহুল জিনান, ১৫. এয়ানাতু ত্বালেবীন আলা হল্লে আলফাজে ফতহিল মুবীন, ১৬. কেফায়াতু ত্বালেবুর রব্বানী লে রেছালাতে আবি যায়দিল কায়রোয়ানী, ১৭. মুনিরুল আইন ফি তাকবীলিল ইবহামাইন, ১৮. ফতওয়ায়ে ছুফিয়াহ, ১৯. নাহজুচ্ছালামা ফি তাকবীলিল ইবহামাইনে ফিল ইক্বামা, ২০. কুওওয়াতুল কুলুব, ২১. কিতাবুন্নিয়ামুল ইন্তেবা, ২২. ফতওয়ায়ে ছিদ্দিকিয়া, ২৩. জাআল হক, ২৪. ফতওয়ায়ে দেওবন্দ, ২৫. আহসানুল ফতওয়া(২৬) আল ইহসান(২৭) আল বাইয়্যিনাত শরীফ ইত্যাদি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com