মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দ্বিতীয় দফায় সিলেট ছাড়লেন ১৫৬ ব্রিটিশ নাগরিক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০, ৭.২৪ পিএম
  • ৩০৫ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতিতে বাংলাদেশের সিলেটে আটকে পড়া আরো ১৫৬ জন ব্রিটিশ নাগরিক নিয়ে সিলেট ছেড়েছে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট।
আজ সকাল ১১টা ২০ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ বিশেষ ফ্লাইটে তারা সিলেট ছাড়েন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, যুক্তরাজ্যের ১৫৬ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারের একটি ফ্লাইটে বিকালে তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।
এরআগে গত ২১ এপ্রিল প্রথম একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেটে থেকে আরো ১৫৬ জন যাত্রী যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হন।
আজকের পর যুক্তরাজ্যের নাগরিকদের নিয়ে তৃতীয় এবং চতুর্থ ফ্লাইটি যথাক্রমে ২৫ এবং ২৬ এপ্রিল ঢাকা ছেড়ে যাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com