সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শপথ নিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম

  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০২৪, ৯.৫১ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে
পিরোজপুর  প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মত বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত চেয়ারম্যান মিরাজুল ইসলাম শপথ গ্রহণ করেছেন। এর পূর্বে ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে মিরাজুল ইসলাম প্রথম বিনা প্রতিদ্বন্দিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। রোববার  বিকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমীতে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: শওকত আলী আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান। একই সাথে উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান মালিকা পারভীনকেও শপথবাক্য পাঠ করানো হয়। পরে তাদের ফুলেল শুভেচ্ছা জানান বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনারগণ। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো: শওকত আলী সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের বরিশাল বিভাগের পরিচালক মোঃ ওয়াহেদুর রহমান। এ সময় বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে ভান্ডারিয়ায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকায় তাঁদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে গত ১২ মে গণবিজ্ঞপ্তি জারি করে রিটার্নিং কর্মকর্তা ও পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়। শপথ গ্রহণ শেষে ভান্ডারিয়া উপজেলা পরিষদ ও প্রশাসন এবং উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও এর অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা টানা ২য় বারের মত উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মিরাজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করে। রাতে উপজেলা পরিষদে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান মালিকা পারভীনকে সংবর্ধনা সম্মাননা স্মারক ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন আরাফাত রানা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হাসান তুরান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com