মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নাজিরপুরে চাঞ্চল্যকর জসিম হত্যার দায়ে মুক্তিযোদ্ধা ও স্বামী স্ত্রী সন্তান সহ ৭ জনের যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০২৪, ৯.৫১ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে চাঞ্চল্যকর জসিম খান (২৭)  হত্যার দায়ে মুক্তিযোদ্ধা ও একই পরিবারের স্বামী, স্ত্রী ও সন্তান সহ ৭ জনের যাবজ্জীবন কারদন্ড ও একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানার দন্ড দিয়েছেন আদালত। আর ওই জরিমানার টাকা অনাদায়ে প্রত্যেককে ৬ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। একই সাথে ঘটানার সাথে জড়িত না থাকায় ১০ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। সোমবার (০১ জুলাই) পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এ রায় প্রদান করেন। মামলায় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিতরা হলো- উপজেলার সদর ইউনিয়নের ছোট বুইচাকাঠী গ্রামের মৃত হাতেম আলী শেখের ছেলে দেলোয়ার শেখ (৪৮), একই গ্রামের  হাশেম শেখের ছেলে আবুল শেখ (৫৮), মোজাম মল্লিকের ছেলে বাবুল মল্লিক (৪৯), আফসার আলী শেখের ছেলে বীর মুক্তিযোদ্ধা  সিরাজুল হক শেখ (৭১),  তার স্ত্রী ফাতেমা বেগম (৫৮), ছেলে রাজু শেখ (৩১) এবং বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার  উমাঝুড়ি  গ্রামের রসুল শেখের ছেলে জাফর শেখ (৫৮)।

আর মামলার খালাস পাওয়া আসামীরা হলেন- হাফেজ জহুরুল ইসলাম শেখ, হাজেরা বেগম, ইমারত খান, রাবেয়া বেগম, বাবু মীর, আব্দুর রব শেখ, জাফর শেখ। এ ছাড়া হত্যা মামলা চলাকালীন সময় মামলার আসামী হাতেম আলী শেখ ও রাজ্জাক মল্লিকের মৃত্যু হয়। মামলা সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে গত ২০১১ সালের ২৫ এপ্রিল  সকালে  মামলার বাদী রাজু খান ও তার ছোট ভাই জসিম খান বুইচাকাঠীর নিজ বাড়ি থেকে বের হলে আসামীরা দেশীয় অস্ত্র নিয়ে ভাই জসিমকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আসামী দেলোয়ার শেখের পৈত্রিক ঘরে নিয়ে আটকে রাখে। এ সময় বাদী রাজু খানকে তারা পিটিয়ে আহত করে। স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পরে পুলিশ গিয়ে সেখান থেকে আহত জসিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

মামলার সরকারী পক্ষের কৌশলী (এপিপি) জহুরুল ইসলাম বলেন, আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা কার হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ১৯ জনকে আসামী করে তদন্ত প্রতিবেদন জমা দেন। এর মধ্যে ৭ জনের যাবজ্জীবন কারাদন্ড, ১০ জনের খালাস ও ২ জনের মৃত্যু হয়েছে।

মামলার আসামী পক্ষের আইনজীবী কাজী ইলিয়াস হোসেন বলেন, মামলার রায়ের বিপক্ষে  উচ্চ আদালতে আপিল করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com