সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হত্যার চেষ্টা বসত বাড়ি জালিয়ে দেওয়ায় থানায় মামলা 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০, ৭.০৭ পিএম
  • ৩৫৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হত্যার চেষ্টা বসত বাড়ি জালিয়ে দেওয়ায় থানায় মামলা করেছেন উপজেলার রনশিয়া পাঠান পাড়া গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী মোছাঃমেরিনা আক্তার গত ২০ এপ্রিল ২০২০ তার ভাতিজা নাজমুল হোসেন হুদা চৌরঙ্গী বাজার থেকে ঔষধ নিয়ে দিবাগত রাত ৮.০০ সময় মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার পথে গনেশ ফার্মের উত্তর চৌরাস্তায় আসামি সজীব, লিটন,মাজেদ, মশিউর সহযোগে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে পথ রোধ করে আটক করার চেষ্টা করে মোটরসাইকেল চালক সুজন গাড়ীর আলোতে আসামিদের সম্মুখে দেখিতে পেলে সুজন গাড়ি জোরে চালান সে সময় আসামি লিটন ও তার সহযোগী সহ গাড়ি থামাতে না পেরে তার ধারালো অস্ত্র দিয়ে নাজমুল হোসেন হুদার মাথায় কোপ মারিলে কোপটি লক্ষ ভ্রষ্ট হয়ে নাজমুল হোসেনের বাম হাতের কনুই তে লাগে রাক্তাত জখম হয় এবং সুজন দ্রুত মোটরসাইকেল চালিয়ে বাড়িতে এসে তৎক্ষনাৎ নাজমুল হোসেনের পরিবারের লোকজন সহ চিকিৎসার জন্য নাজমুল কে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক নাজমুলের অবস্থা খুবই গুরুতর হওয়ায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে প্রেরণ করেন,তৎক্ষনাৎ এ্যাম্বুলেন্স যোগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নাজমুল কে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করেন।বর্তমানে নাজমুল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসারত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন বলে মেরিনা আক্তারের মামলার প্রেক্ষিতে জানা যায়।
 এছাড়াও মেরিনা আক্তার সাংবাদিক কে জানান আমার ভাতিজা কে হত্যার চেষ্টায় ব্যার্থ হয়ে গত ১৯ শে এপ্রিল ২০২০ রবিবার  দিবাগত রাত ১.৩০ মিনিটের সময় আসামি দবিরুল ইসলামের পুত্র সজিব খান,শামসুল হকের পুত্র লিটন, মশিউর ও সুমন, ওয়াহেদের পুত্র মাজেদ সহ ১৩ জন আসামির এক জোট দলবদ্ধ পূর্ব শত্রুতার  পরিকল্পিত জেরে ধানের খর দিয়ে আমার ৭টি ঘর জালিয়ে দেন,তার মধ্য ৩ টি শোয়ার রুম,২ টি গরুর ঘর,১টি রান্না ঘর ১ টি গুদাম ঘরে আগুন দিয়ে আসামিগন পালিয়ে গেলে পার্শবতী লোকজন ঘরে আগুন নিভাতে আমার বাড়িতে জানালে পীরগঞ্জ ফায়ার সার্ভিস কে জানাইলে তৎক্ষনাৎ ফায়ার সার্ভিস এসে স্থানীয় লোকজন সহ আগুন নিভানো হয়।
মেরিনা আক্তার এবিষয়ে থানায় মামলা দায়ের করলে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়ের নির্দেশে এস আই তালেব ঘটনা স্থল তদন্ত করে বলেন মেরিনাকে বলেন, মামলা রেকর্ড হলে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com