সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নাজিরপুরে এসআই প‌রিচয় দি‌য়ে ৮ বি‌য়ে কর‌লেন ম‌নির নামের  এক যুবক

  • আপডেট সময় রবিবার, ৩০ জুন, ২০২৪, ৭.২৬ পিএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

‌পড়াশুনায় চতুর্থ‌ শ্রেনী পাশ, কিন্তু প‌রিচয় দেন পু‌লি‌শের এসআই গো‌য়েন্দা (ডি‌বি) আবার মা‌ঝে মা‌ঝে ডিএস‌বি প‌রিচয় দি‌য়ে প্রথ‌মে প্রেমের ফাঁদে ফে‌লে বি‌য়ে ক‌রে লু‌টে নেয় টাকা, স্বর্ণসহ মূল‌্যবান সামগ্রী। এভা‌বে প‌রিচয় দি‌য়ে সম্প্রতি ৮ তম বি‌য়ে করে‌ছেন ম‌নির ওর‌ফে এস আই আমিনুল ইসলাম না‌মের এক প্রতারক। প্রতারক ম‌নির পি‌রোজপুর জেলার না‌জিরপুর উপ‌জেলার ৫ নং শাখারিকাঠী ইউনিয়নের ঘোপের খাল গ্রামের ময়ূর শে‌খের পুত্র। প্রতারক ম‌নির সম্প্রতি রো‌কেয়া আক্তার দীনা (৪৮) নামের এক ম‌হিলার সা‌থে দুই বছর ধ‌রে ভুয়া পু‌লিশের এসআই প‌রিচয় দি‌য়ে প্রেমের সম্প‌র্ক তৈরী ক‌রে ৮ম তম বিবাহ ক‌রে। দিনার বর্তমান বা‌ড়ি ঢাকার শ‌্যামপুর থানার ধোলাইপাড় এলাকার যু‌ক্তিবাদী মস‌জিদ সংলগ্ন এলাকার নিজস্ব বাড়ী দিনা ভিলা ৫৮/ক । মূলত দিনা গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া উপ‌জেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মোতা‌লেব শেখ এর মে‌য়ে। দিনার পূ‌র্বের স্বামী মৃত আলমগীর হোসেন, তি‌নি ক‌রোনাকালী সময় মৃতবরণ ক‌রেন। তার বা‌ড়ি ঢাকার বিক্রমপুর এলাকায়।

ভুক্ত‌ভোগী দিনা জানান, আমি ২০ বছর কুয়েত ছিলাম। করোনোর সময় দেশে আসি। দেশে আসার কিছুদিন পর আমার স্বামী মারা যায়। আমার ৫ মেয়ে বিবাহ দিয়ে আমি অভিভাবকহীন হয়ে পড়ি তখন মেয়েদের সঙ্গে আলোচনা করে একাকীত্ব দূর করতে পূর্বের পরিচিত প্রতারক ( এস আই আমিনুল ইসলাম) ওর‌ফে মনিরকে বিয়ে করি। বিয়ের পর থেকেই মনির নানা সময় নানা ভাবে আমার কাছ থেকে নগদ অর্থ ব‌্যবহৃত স্বর্ণ ৩ ভ‌রি, আমার বাড়ির দলিল, বিয়ের কাবিননামা সহ মোট ৫ লক্ষ টাকা হাতিয়ে নেন।

গত ২৫ জুন আমাকে আমার মালামাল, টাকা, স্বর্ণ, নিয়ে নাজিরপুর আসতে বললে আমি চলে আসি সেদিন রাতে আমার উপর নির্মম অত্যাচার চালায়। মেরে রাতে আমাকে রাস্তায় ফেলে রাখে। স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে রেখে যায়। এক ভ্যান চালকের মাধ্যমে মনিরের বাড়ির খোঁজ পেয়ে এখানে আসি। আমার সঙ্গে প্রতারণা ও নির্যাতনের বিচার চাই। মনিরের বাবা মো. ময়ুর শেখ ছেলের কু-কৃতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনিও বিচার চান এমন প্রতারক ছেলের। ছেলের বিয়ে সম্পর্কে তিনি জানান, প্রথম স্ত্রী দুই সন্তানসহ ঢাকায় কাজ করেন এভাবে একে একে -৮জন স্ত্রীর আছে মনিরের। মনির ছোট বেলা থেকে দুরন্ত প্রকৃতির লোক। এবার যদি ছেলে মনির ভালো না হয় এলাকাবাসীদের নিয়ে নিজে জেলে দিয়ে আসবেন।

এ বিষ‌য়ে না‌জিরপর থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার জানান, এখনও কোন অ‌ভি‌যোগ পাই নাই, পে‌লে আইনগত ব‌্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com