সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কাউখালীতে মহাজোটের জাতীয় পার্টি (জেপির) ২শতাধিক নেতাকর্মীর পদত্যাগ 

  • আপডেট সময় রবিবার, ৩০ জুন, ২০২৪, ১২.৩৫ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি
মহাজোটের শরিক আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টির (জেপি)র পিরোজপুরের কাউখালী উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন।
২৯জুন শনিবার বিকাল সাড়ে পাঁচটায় কাউখালী দক্ষিণ বাজার টলসেটে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন বলেন বর্তমানে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর ভবিষ্যৎ রাজনীতির সঠিক কোন দিক নির্দেশনা না থাকায় আমরা জাতীয় পার্টি জেপি ও সহযোগী সংগঠন সমূহের সকল নেতৃবৃন্দের ঐক্যবদ্ধভাবে দল থেকে অব্যাহতি নিয়েছি।
এবং আমরা এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে রাজনীতি করি ভবিষ্যতে যারা এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবে আমরা তাদের সাথে থেকে জনগণের কল্যাণে কাজ করে যাবো।
আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন জাতীয় পার্টি জেপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন, সহ-সভাপতি বজলুর রহমান নান্নু, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল হাসান জুয়েল, জাতীয় পার্টি জেপি নেতা মিজানুর রহমান, জাতীয় যুব সংহতির সভাপতি নুরুজ্জামান মনু, সাধারণ সম্পাদক কাইয়ুম শেখ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক জয়দেব সমাদ্দার, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাইয়িদ হোসেন, জাতীয় পার্টি জেপির  সদর ইউনিয়ন সভাপতি ডাক্তার মতিউর রহমান, আমরাজুড়ী ইউনিয়নের সভাপতি সাবেক ইউপি সদস্য দাউদ আলী, সয়না রঘুনাথপুর ইউনিয়নের সভাপতি সাবেক ইউ,পি সদস্য জাকির হোসেন সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।
উল্লেখ্য গত জাতীয় সংসদ নির্বাচনে পূর্বে মহাজোটের নৌকার প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি (জেপি) কাউখালী উপজেলার তৎকালীন সভাপতি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়া নেতৃত্বে প্রায় তিন সহস্রাধিক নেতা কর্মী নিয়ে পদত্যাগ করেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com