সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

অনলাইন প্রিপেইড গ্যাস বিল পরিশোধের সুবিধা দিতে জালালাবাদ গ্যাস, বিকাশ এবং ব্র্যাক ব্যাংকের মধ্যে ত্রি-পক্ষীয় চুক্তি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১০.৪৮ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

বিকাশ-এর মাধ্যমে অনলাইন প্রিপেইড গ্যাস বিল সংগ্রহের সুবিধা প্রদান
করার লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি., জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড
ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এবং বিকাশ লিমিটেড।
এই ত্রি-পক্ষীয় চুক্তির অধীনে, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট সদর এবং এর আশেপাশের এলাকার
জালালাবাদ গ্যাসের স্থানীয় প্রিপেইড গ্রাহকরা বিকাশ অ্যাপ-এর মাধ্যমে তাদের গ্যাস বিল পরিশোধ করতে
পারবেন।
বিল সংগ্রহের জন্য ব্র্যাক ব্যাংক সেটেলমেন্ট ব্যাংক হিসেবে কাজ করবে। এই চুক্তিটি থেকে জালালাবাদ
গ্যাস-এর প্রিপেইড গ্রাহকরা বিশেষভাবে উপকৃত হবেন, কারণ তারা যে-কোনো স্থান থেকে, যে-কোনো সময়
তাদের ইউটিলিটি বিল পরিশোধ করতে পারবেন। গ্রাহকদের জন্য এটি একটি সহজ এবং ঝামেলাবিহীন মাধ্যম হবে, কারণ তাদের গ্যাস বিল পরিশোধের জন্য কোথাও যেতে হবে না।
এছাড়াও ব্যাংকের অনলাইন চ্যানেল যেমন আস্থা অ্যাপ, ইউসিপি, পেমেন্ট গেটওয়ে, এজেন্ট ব্যাংকিং,
এমপ্লয়ি ব্যাংকিং এবং কর্পনেট-এর মাধ্যমে গ্রাহকদের জন্য ঝামেলাবিহীন গ্যাস বিল পরিশোধ সেবা
প্রদানের জন্যও কাজ করছে ব্র্যাক ব্যাংক এবং জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন
সিস্টেম লিমিটেড।
২৫ জুন ২০২৪ সিলেটের একটি হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে
ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন, বিকাশ লিমিটেড-এর পক্ষ থেকে,
চিফ কমার্শিয়াল অফিসার, আলি আহমেদ, এবং জালালাবাদ গ্যাস-এর কোম্পানি সেক্রেটারি (কারেন্ট চার্জ)
জিতেন্দ্র কুমার দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন।
ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড
এ.কে.এম. তারেক; ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ইউনিট হেড, ডিপোজিট মোবিলাইজেশন, মাহাবুবুর রশিদ; এবং রিজিওনাল হেড, সিলেট রেজাউর রহমান।
এছাড়াও বিকাশ লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কমার্শিয়াল, এস. এম.
বেলাল আহমেদ; ডেপুটি জেনারেল ম্যানেজার, কমার্শিয়াল, আহমেদ রুবায়েত; রিজিওনাল ম্যানেজার,
ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিটেইল বিজনেস, তানভীর খান মজলিশ।
জালালাবাদ গ্যাস-এর পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর, মোঃ আতিকুর রহমান; এবং অন্যান্য ঊর্ধ্বতন
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com