সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে “সমুদ্র সমাজ সুশীল সংগঠনের”অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৫.৩৪ পিএম
  • ২১২ বার পড়া হয়েছে

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:- বরগুনার তালতলীতে বিশুদ্ধ পানির সংকট নিরসনে দরিদ্র জনগোষ্ঠীকে গভীর নলকূপ প্রদানের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আবেদন করেছে “সমুদ্র সমাজ সুশীল সংগঠন” নামে এক সেবাদানকারী প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১ টায় ‘রাইট টু গ্রো প্রকল্পের’ সহযোগিতায় উপজেলার “সমুদ্র সমাজ সুশীল সংগঠন” এর অফিস কার্যালয় এক অ্যাডভোকেসি সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর হাতে এ নলকূপ চাহিদের তালিকাটি তুলে দেন “সমুদ্র সমাজ সুশীল সংগঠন”।

“সমুদ্র সমাজ সুশীল সংগঠনের” সভাপতি নজরুল ইসলাম লিটু এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নাজমুল হোসেন সাহিন,স্বাস্থ্য কর্মকর্তা গণপতি, ইউপি সদস্য, স্বাস্থ্য বিভাগ প্রতিনিধি, সাংবাদিক, সিএসও কমিটির সদস্যসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জানাগেছে “শিশুর পুষ্টি নিশ্চিত করবে দেশের সমৃদ্ধি”এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে “সমুদ্র সমাজ সুশীল সংগঠন ” বা সিভিল সোসাইটি অর্গানাইজেশন ( সিএসও) ডাচ্ সরকারের অর্থায়নে ‘এসিএফ’ ও ‘জাগো নারী’ বাস্তবায়নাধীন ‘রাইট টু গ্রো প্রকল্প’ এর সহযোগিতায় সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে স্থানীয় পর্যায়ে মানসম্মত স্বাস্থ্য পুষ্টি ও ওয়াশ সেবা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।

“সমুদ্র সমাজ সুশীল সংগঠনের” সভাপতি নজরুল ইসলাম লিটু বলেন, আমরা ৩৩৬ টি সামাজিক মানচিত্র বিশ্লেষণের মাধ্যমে তালতলী উপজেলার সাতটি ইউনিয়নে ৩৮৩ টি গভীর নলকূপ স্থাপন করার প্রয়োজনীয়তা মনে করছি। যার মধ্যে পঁচাকোড়ালিয়া ইউনিয়নে ৩২ টি, ছোটবগী ২৬ টি, কড়াইবেড়িয়া ১৬ টি, শারিকখালী ২৭ টি, বড়বগী ১৬৫, নিশানবাড়িয়া ৮৯ টি,সোনাকাটা ৩৭ টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com