সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভাণ্ডারিয়ায় পিকআপের ধাক্কায় ২ পথচারী নিহত, আহত ৪

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ১২.৩৭ এএম
  • ১৫৩ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পিকআপ ভ্যানের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভাণ্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের দক্ষিণ ইকড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও চার পথচারী।
নিহতরা হলেন- গৃহবধূ ঝুমাইয়া আক্তার (৩২) ও শিশুকন্যা হাওয়া (৭)। ঝুমাইয়া আক্তার ইকড়ি গ্রামের হোসেন সাহেবের স্ত্রী এবং শিশু হাওয়া আবু হাসান হাওলাদারের মেয়ে।
আহত চারজন হলেন- ইয়াসিন (৫), মায়া বেগম (৩৫) হাফিজা আক্তার মিষ্টি (২৮) ও হোসেন সাহেব (৩২)। গুরুতর আহত চারজনকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ পিকআপ ভ্যানের চালক তোফায়েল হোসেনকে আটক করেছে। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার তুয়ার ডাঙ্গা গ্রামের মোত্তালেব গাইনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালের দিকে ঝুমাইয়া আক্তারসহ আরও কয়েকজন স্বজনদের চট্টগ্রামগামী বাসে উঠিয়ে দিতে ইকড়ি গ্রামের হাওলাদার বাড়ির পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মঠবাড়িয়া থেকে আসা বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই অন্তঃসত্বা ঝুমাইয়া বেগম (৩২) ও শিশু হাওয়া আক্তার (৭) নিহত হন। এ সময় আরও চার পথচারী আহত হন।
আহতদের প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যান জব্দ এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com