সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কাউখালীতে বিষধর সাপের কামড়ের চিকিৎসা বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ২৩ জুন, ২০২৪, ৬.৪৪ পিএম
  • ১৪৩ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ২৩ জুন রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে সাম্প্রতিক রাসেলস ভাইপার এবং অন্যান্য বিষধর সাপের কামড়ের চিকিৎসা বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহার সভাপতিত্বে, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুণ্ড। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত কর্মকার, ডাক্তার সাগরিকা রায়, সিনিয়র স্টাফ নার্স ফারজানা মুনমুন, উমা পাল প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন হেলথ ইন্সপেক্টর মোঃ শহিদুজ্জামান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা বলেন, আতঙ্কিত না হয় সচেতন হন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের এন্টি ভেনাম সরবরাহ আছে। যদি কোন ব্যক্তিকে সাপে দংশন করে তাহলে নিজেরা চিকিৎসা না করে দ্রুতগতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে সঠিক চিকিৎসার মাধ্যমে রোগী ভালো হয়ে যাবে সুতরাং ভয়ে পাবার কিছু নাই। আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুন্ড বলেন, আমরা সব সময় রোগীদের সেবা দিয়ে থাকি, ২৪ ঘন্টা হাসপাতালে চিকিৎসকরা থাকেন। কোন সমস্যা হলে তাৎক্ষণিক হাসপাতালে চলে আসবেন। এবং বাড়ির আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার পরামর্শ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com