সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

 ফরিদপুরের সালথায় মারামারির মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ৫.৩২ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথার একটি মারামারি মামলায় হাবিবুর রহমান লাবলু (৫৫) নামে এক ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

হাবিবুর রহমান উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

একই সঙ্গে একই ইউনিয়নের হাবি মোল্লা (৩০) নামে এক ইউপি সদস্যকেও একই মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

 

বুধবার (১৯ জুন) দুপুরে ফরিদপুরের চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক এম এ সাঈদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কোর্ট পরিদর্শক আবুল খায়ের ওই ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে কারাগারে পাঠানোর বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, একটি মারামারি মামলায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু ও ইউপি সদস্য হাবি মোল্লা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।

জামিন শেষে ফরিদপুরের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ফরিদপুরের সালথার কাঁঠালবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মারামারি সংঘটিত হয়।

এ ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, গট্টি ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, ইউপি সদস্য হাবি মোল্লাসহ ৪৬ জনের নাম উল্লেখ করে সালথা থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর জামিনে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com