সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভারতে করোনা আক্রান্ত ১৮৬০১, মৃত ৫৭৮ জন

  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২০, ৬.২৪ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১৮ হাজার ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৮৬০১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৩৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৭ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৭৮। সুস্থ হয়ে উঠেছেন ৩২৫২ জন।
আক্রান্তের সংখ্যার নিরিখে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যেই সাড়ে ৪ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত ৪৬৬৬ জন। মৃত্যুর নিরিখেও শীর্ষে এই রাজ্য। এখনো পর্যন্ত ২৩২ জনের মৃত্যু হয়েছে এই রাজ্যে।
মহারাষ্ট্রের পরই রয়েছে দিল্লি। সেখানে আক্রান্তের সংখ্যা ২০৮১ জন। মৃত্যু হয়েছে ৪৭ জনের। এর পরে রয়েছে গুজরাত। সেখানে আক্রান্তের সংখ্যা দু’হাজার ছুঁইছুঁই। মৃত্যু হয়েছে ৭১ জনের। করোনায় আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র, দিল্লি ও গুজরাতের পর রয়েছে রাজস্থান, তামিলনাড়ু , মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গে ৩৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩ জন। যদিও রাজ্য সরকারের দেওয়া হিসেব অনুযায়ী, এ রাজ্যে মোট আক্রান্ত ২৪৫ জন। মৃত্যু হয়েছে ১২ জনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com