সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ মিললো পুকুরে

  • আপডেট সময় শনিবার, ১৫ জুন, ২০২৪, ৯.২৪ পিএম
  • ১৬০ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর:

ফরিদপুরের বোয়ালমারীতে বিকেলে নিখোঁজের পর সকালে আলিফ মোল্যা (৮) নামে এক স্কুল ছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুন) সকালে স্থানীয় থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুরের মর্গে প্রেরণ করেছে। এর আগে, গত বৃহস্পতিবার বিকেলে আলিফ নিখোঁজ হয়। সে উপজেলার সাতৈর ইউনিয়নের কামারহাটি গ্রামের জাহিদুল ইসলাম মোল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল থেকে স্কুল ছাত্র আলিফ মোল্যা নিখোঁজ হয়। তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি। সকাল সাড়ে ৯টার দিকে সাতৈর ফকির ভিটা বিলের একটি পুকুরে স্থানীয়রা তার মরদেহ ভেসে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় মৃত ছাত্রের চাচা শামিম মোল্যা বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com