সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

১৬ জুন সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে

  • আপডেট সময় শুক্রবার, ৭ জুন, ২০২৪, ৭.৩৩ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার (৬ জুন) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ অবস্থায় ৭ জুন জিলহজ মাসের প্রথম দিন এবং ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৫ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস (হজ) ও ১৬ জুন ঈদুল আজহা (কোরবানি) উদযাপিত হবে।

চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদযাপন করা হবে তা নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০ম দিনে পড়ে। আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের ৯ম দিনে।

ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব এবং ত্যাগের উৎসব। ঈদুল আজহার দিন বিশ্বব্যাপী মুসলমানরা পশু কোরবানি দেন। এছাড়া আরাফাহর দিন হজ পালনকারী মুসলমানরা মক্কার বাইরে অবস্থিত আরাফাতের ময়দানে সমবেত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com