সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চিকিৎসক-নার্সসহ ২০ জন ঝুঁকিতে লক্ষ্মীপুরে সদর হাসপাতালে করোনা রোগীকে সাধারন ওয়ার্ডে ভর্তি!

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ৭.৩৩ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুর সদর হাসপাতালের সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ঘটনায় ওই রোগী সংস্পর্শে আসা দুইজন চিকিৎসকসহ নার্স, কর্মচারী ও রোগীসহ ২০ জন করোনা ঝুঁকিতে রয়েছে। এমন পরিস্থিতিতে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। হাসপাতালের দ্বিতীয় তলা (পুরুষ ওয়ার্ড) সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. আব্দুল গাফ্ফার।
সিভিল সার্জন জানান, তিন দিন পূর্বে গলা ব্যথা নিয়ে এক ব্যক্তি সদর হাসপাতালের (দ্বিতীয় তলা) সাধারণ পুরুষ ওয়ার্ডে ভর্তি হন। ওই ওয়ার্ডে অন্য রোগীও ছিলো। সন্দেহ হলে ওই রোগীর নমুনা সংগ্রহ করে বিআইটিআইডি এ পাঠানো হয়। রবিবার রাত ১০টার দিকে তার নমনুা পজেটিভ পাওয়া যায়। এতে ওয়ার্ডের সকল কার্যক্রম স্থগিত রেখে রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
তাছাড়া আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আশা দুজন চিকিৎসক, নাস, কর্মচারী ও রোগীসহ ২০জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তবে বন্ধ করা পুরুষ ওয়ার্ডের ফ্লোর পূর্ণাঙ্গভাবে জীবাণুনাশক ছিটিয়ে জীবানুমুক্ত করে পুরায় খুলে দেয়া হবে।
প্রসঙ্গত, সোমবার (২০এপ্রিল) বিকাল পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় নতুন করে চার জনসহ মোট ২৬ জন রোগীকে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com