সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কাউখালীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাবার আশায় ভিড় জমাচ্ছে উপজেলা পরিষদে

  • আপডেট সময় বুধবার, ৫ জুন, ২০২৪, ৬.১০ পিএম
  • ১২০ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাবার আশায় প্রতিদিন ভিড় জমাচ্ছে উপজেলা পরিষদ চত্বরে। মঙ্গলবার ৪ জুন দুপুর বারোটায় উপজেলা পরিষদে সামনে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে বন্যায় ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাওয়ার আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যাচ্ছে। উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামের দিনমজুর শ্যামল বড়াল (৪৭) ও রাশিদা বেগম (৩২) জানান, সকাল থেকে উপজেলা পরিষদের সামনে অপেক্ষা করছি যদি কিছু সাহায্য পাওয়া যায়। তারা আক্ষেপ করে বলেন বন্যায় আমাদের ঘরবাড়ি, গাছপালা সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখন বাঁচার জন্য কিছু সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য উপজেলা পরিষদের সামনে আসছি। এখন পর্যন্ত আমরা কোন সাহায্য কিংবা সহযোগিতা পাই নাই। উপজেলা সদর ইউনিয়নের বাসুরি গ্রামের বৃদ্ধা মনোয়ারা বেগম (৬৫) ও একই ইউনিয়নের বদরপুর গ্রামের সরোয়ার হোসেন (৬৩) বলেন,আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায় কিন্তু আমরা এখন পর্যন্ত কোন সাহায্য সহযোগিতা পাই নাই। তাই কিছু পাবার আশায় উপজেলা পরিষদের সামনে সকাল থেকে অপেক্ষা করছি। নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, তারা ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের উপহার আস্থা পান না। ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা তাদের পছন্দের কিম্বা আত্মীয়স্বজনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তাই আমাদের আস্থা উপজেলা  নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সঠিকভাবে সাহায্য সহযোগিতা পাবার আশায় আমরা এখানে ভিড় করছি। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে সঠিকভাবে সাহায্য  সহযোগিতা করে যাচ্ছি। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে আমাদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছি। আশা করি পর্যায়ক্রমে সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সহযোগিতা পাবে। আমরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চাল, ডাল, আলু, তেল সহ শুকনো খাবার সহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করেছি। ত্রাণ সামগ্রীর বিতরণ অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com