সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

টাকা-স্বর্ণালংকার লুট চুরি করতে গিয়ে ঘুমন্ত নারীকে ধর্ষণচেষ্টা

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৯.৫৭ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- লক্ষ্মীপুরের রায়পুরে চুরি করতে গিয়ে এক প্রবাসীর স্ত্রীকে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণচেষ্টা এবং টাকা-স্বর্ণালংকার লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে রাত ২টার দিকে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার রাতে ওই নারী বাদী হয়ে স্থানীয় চার যুবককে আসামি করে রায়পুর থানায় মামলা করেছেন। অভিযুক্ত ৪ জন পলাতক রয়েছেন।

প্রবাসীর স্ত্রী জানান, প্রতিদিনের মতো ওই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এ অবস্থায় তার ঘরের সামনের দরজা দিয়ে সিঁদ কেটে প্রবেশ করে একই গ্রামের জালাল সর্দারের ছেলে দিদার সর্দার, গিয়াস উদ্দিনের ছেলে মনির হোসেন, বোরহানের ছেলে মো. রাসেল, হোসেন আলীর ছেলে হেলাল।

তিনি জানান, এ সময় তারা চারজন হাত ও মুখ বেঁধে ফেলে। এ সময় ঘরে থাকা ইউপি সদস্য আবুল হোসেনের কাছ থেকে কেনা ৩০ শতাংশ জমি রেজিস্ট্রি করার জন্য আলমারিতে রাখা আড়াই লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে নেয় তারা। পরে গণধর্ষণের চেষ্টা করে। বাড়ির পাশের ইটভাটার লোকজন এগিয়ে এলে স্থানীয় চোরের দল পালিয়ে যায়। এ ঘটনায় একই গ্রামের চার যুবক হাত-পা বেঁধে তাকে ধর্ষণ চেষ্টা করে জানান তিনি।

ওই নারী বলেন, চোর দিদার সর্দার চলে যাওয়ার সময় তার মোবাইল রেখে আমারটা নিয়ে যায়। তখনই চোরদের শনাক্ত করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত দিদার সরদারের মা কুলসুম বেগম, মনিরের মা লাকি বেগম, রাসেলের মা রাসিদা বেগম ও হেলালের মা জুলেখা বেগম বলেন, আমাদের ছেলেরা ভুল করে এ ঘটনা ঘটায়। আমরা খুবই লজ্জিত। তারা সবাই ঘরবাড়ি ছেড়ে পালিয়ে রয়েছে।

রায়পুর থানার ওসি ইয়াসিন ফারুখ মজুমদার জানান, প্রবাসীর স্ত্রী ধর্ষণচেষ্টা, টাকা ও স্বর্ণ লুটের ঘটনায় থানায় এজাহার দিয়েছেন। এখনো কাউকে আটক করা হয়নি। মামলাটি তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com